শুন্যস্থান পূরণ অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শূন্যস্থান পূরণ প্রশ্নটি থাকে। সে আলোকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ প্রশ্নটি ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৩। অধ্যায়-৫ ১২। ত্বক সম্পূর্ণ দেহকে — রাখে।উত্তর: ত্বক সম্পূর্ণ দেহকে আবৃত রাখে।১৩। দাঁত আমাদের মুখের — বৃদ্ধি করে।উত্তর: দাঁত আমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি করে।১৪। স্যালাইন শরবত খাওয়ালে দেহে পানি — পড়ে না।উত্তর: স্যালাইন শরবত খাওয়ালে দেহে পানি ঘাটতি পড়ে না।অধ্যায়-৬১। দুর্ঘটনায় আহত ব্যক্তির — বাঁচানোর জন্য — চিকিৎসাব্যবস্থার নাম —।উত্তর: দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য তাৎক্ষণিক চিকিৎসাব্যবস্থার নাম প্রাথমিক চিকিৎসা।২। সাপে কাটা স্থানটির সামান্য — শক্ত বাঁধন দিলে সাপের — শরীরে ছড়াতে পারে না।উত্তর: সাপে কাটা স্থানটির সামান্য ওপরে শক্ত বাঁধন দিলে সাপের বিষ শরীরে ছড়াতে পারে না।৩। ওঝা কখনো — নামাতে পারে না।উত্তর: ওঝা কখনো বিষ নামাতে পারে না।৪। ভাঙা অঙ্গে কোনো — দেবে না।উত্তর: ভাঙা অঙ্গে কোনো মালিশ দেবে না।৫। তড়িৎ আহত ব্যক্তিকে — যাবে না।উত্তর: তড়িৎ আহত ব্যক্তিকে ছোঁয়া যাবে না।৬। শুকনা বাঁশ বা কাঠ বিদ্যুৎ —।উত্তর: শুকনা বাঁশ বা কাঠ বিদ্যুৎ অপরিবাহী।৭। মানুষের দেহ — পরিবাহী।উত্তর: মানুষের দেহ বিদ্যুৎ পরিবাহী।৮। অনেক সময় দুর্ঘটনার দরুন শরীরের কোনো অঙ্গের — যেতে পারে।উত্তর: অনেক সময় দুর্ঘটনার দরুন শরীরের কোনো অঙ্গের হাড় ভেঙে যেতে পারে।৯। প্রাকৃতিক পরিবেশ — দুই প্রকার। এরা হলো জড় পরিবেশ ও — পরিবেশ।উত্তর: প্রাকৃতিক পরিবেশ প্রধানত দুই প্রকার। এরা হলো জড় পরিবেশ ও জীবন পরিবেশ। অধ্যায়-৭ ১। পদার্থ — দখল করে।উত্তর: পদার্থ স্থান দখল করে।২। পদার্থের — আছে।উত্তর: পদার্থের ওজন আছে।৩। কঠিন পদার্থের নির্দিষ্ট — ও নির্দিষ্ট — আছে।উত্তর: কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে।৪। তরল পদার্থের নির্দিষ্ট — আছে কিন্তু নির্দিষ্ট — নেই।উত্তর: তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই।৫। বায়বীয় পদার্থের নির্দিষ্ট — ও নির্দিষ্ট — নেই কিন্তু — আছে।উত্তর: বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন নেই কিন্তু ওজন আছে।৬। ভর হচ্ছে বস্তুর মধ্যে বিদ্যমান — ।উত্তর: ভর হচ্ছে বস্তুর মধ্যে বিদ্যমান পদার্থের পরিমাণ।৭। যে বস্তুতে যত বেশি পরিমাণ — আছে তার ওজন তত বেশি।উত্তর: যে বস্তুতে যত বেশি পরিমাণ পদার্থ আছে তার ওজন তত বেশি।৮। পদার্থ মাত্রই পৃথিবীর — টান অনুভব করে।উত্তর: পদার্থ মাত্রই পৃথিবীর অভিকর্ষ টান অনুভব করে।৯। বস্তুর ওজন পৃথিবীতে যত চাঁদে তার চেয়ে — ।উত্তর: বস্তুর ওজন পৃথিবীতে যত চাঁদে তার চেয়ে অনেক কম।১০। পানি+ — = বাষ্প।উত্তর: পানি+তাপ = বাষ্প।১১। পানির সংকেত —। উত্তর: পানির সংকেত H2O।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল