প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। ২০০৯ সমাপনী পরীক্ষার আলোকে আজ অধ্যায় চারের শ্রমের গুরুত্ব সম্পর্কে প্রশ্নোত্তর দেওয়া হলো। ১। প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:ক. শরীর সুস্থ ও সবল রাখার জন্য শারীরিক — প্রয়োজন।উত্তর: শরীর সুস্থ ও সবল রাখার জন্য শারীরিক শ্রম প্রয়োজন।খ. লেখাপড়ার পাশাপাশি — শ্রম করা প্রয়োজন।উত্তর: লেখাপড়ার পাশাপাশি শারীরিক শ্রম করা প্রয়োজন।গ. আমাদের চারপাশের পরিবেশ — রাখতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।উত্তর: আমাদের চারপাশের পরিবেশ দূষণমুক্ত রাখতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।ঘ. মানুষ — নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে।উত্তর: মানুষ জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে।ঙ. আমাদের দেশে নানা ধরনের — মানুষ আছেন।উত্তর: আমাদের দেশে নানা ধরনের শ্রমজীবী মানুষ আছেন।২। প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখ:ক. বাড়ির সব ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। ‘শু’খ. শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলেই চলবে। ‘অ’গ. বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সকলের দায়িত্ব। ‘শু’ঘ. আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি না। ‘অ’ঙ. নিজের কাজ নিজে করার আনন্দ উপভোগ করব। ‘শু’৩। প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল কর:ক. পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিষ্কার করতে হবে। খ. নিয়মিত গোসলখানা ও পায়খানা আমাদের সুস্থ রাখে। গ. ফুলের টব বা ঘরের কোণে পানি জমে থাকলে ভাগই নারী। ঘ. কোনো কাজই এডিস মশা উত্পন্ন হয় ঙ. আমাদের গার্মেন্টস শ্রমিকের বেশির ছোট নয় শ্রমজীবীদের ওপর নির্ভরশীল। উত্তর: (ক) পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের সুস্থ রাখে।(খ) নিয়মিত গোসলখানা ও পায়খানা পরিষ্কার করতে হবে।(গ) ফুলের টব বা ঘরের কোণে পানি জমে থাকলে এডিস মশা উত্পন্ন হয়।(ঘ) কোনো কাজই ছোট নয়(ঙ) আমাদের গার্মেন্টস শ্রমিকের বেশির ভাগই নারী।৪। সঠিক উত্তরটি লিখ:৪.১ লেখাপড়ার পাশাপাশি কোনটি প্রয়োজন?ক. গল্প করা খ. ঘুমানো গ. কায়িক শ্রম করা ঘ. চুপচাপ বসে থাকা।উত্তর: কায়িক শ্রম করা।৪.২ এডিস মশা থেকে কী হয়?ক. ম্যালেরিয়া হয় খ. ডেঙ্গু হয় গ. কাশি হয় ঘ. টাইফয়েড হয়।উত্তর: ডেঙ্গু হয়।৪.৩ আমরা সবাই শ্রমজীবীর নিকট থেকে কী পাই?ক. গান শুনি খ. সঙ্গে থাকি গ. সেবা লাভ করি ঘ. সেবা ছাড়া চলতে পারি।উত্তর: সেবা লাভ করি।৪.৪ শরীর সুস্থ ও সবল রাখার জন্য কী করা উচিত?ক. বসে থাকা উচিত খ. লেখাপড়া করা উচিত, গ. কিছুই করা উচিত নয় ঘ. শারীরিক পরিশ্রম করা উচিত।উত্তর: শারীরিক পরিশ্রম করা উচিত।৪.৫ মাছ আমাদের কী ধরনের চাহিদা মেটায়?ক. শর্করার চাহিদা মেটায় খ. আমিষের চাহিদা মেটায় গ. ভিটামিনের চাহিদা মেটায় ঘ. স্নেহ জাতীয় পদার্থের চাহিদা মেটায়।উত্তর: আমিষের চাহিদা মেটায়।প্রশ্ন: ৫ সংক্ষেপে উত্তর দাও:ক. প্রশ্ন: বাড়ি পরিষ্কার রাখার জন্য আমাদের কী করা প্রয়োজন?উত্তর: বাড়ি পরিষ্কার ও সুন্দর রাখার জন্য আমাদের প্রতিদিন সকাল-বিকাল ঘর ও উঠোন ঝাড় দিতে হবে। আসবাবপত্র মুছতে হবে। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হবে। বাড়ির সব ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। পরিবারের সদস্য হিসেবে বাবা-মায়ের সঙ্গে বাড়ি পরিষ্কার রাখার কাজে আমরা সাহায্য করব। শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলেই চলবে না। সমাজের সদস্য হিসেবে আমাদের পাড়া বা মহল্লাও পরিষ্কার রাখা প্রয়োজন।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল