প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অধ্যায়-১৬  প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায়-১৬ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।৪. খাসিয়া মেয়েরা কী পোশাক পরে?ক. শাড়ি ও ব্লাউজ খ. ব্লাউজ ও লেফানেক গ. লুঙ্গি ও ব্লাউজ ঘ. ফানেক ও ব্লাউজউত্তর: লুঙ্গি ও ব্লাউজ।৫. মণিপুরিদের কয়টি ভাষা?ক. ৫টি খ. ৩টি গ. ৪টি ঘ. ২টিউত্তর: ২টি।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ক. ক্ষুদ্র জাতিগোষ্ঠী কারা?উত্তর: বাংলাদেশে প্রায় ৪৫টির অধিক ক্ষুদ্র জনগোষ্ঠী বাস করে। তাদের মধ্যে চাকমা, সাঁওতাল, গারো, খাসিয়া, মণিপুরি ইত্যাদি উল্লেখযোগ্য।প্রশ্ন: খ. গারোরা কোথায় কোথায় বাস করে?উত্তর: গারোরা বাংলাদেশের একটি অন্যতম জনগোষ্ঠী। তারা মূলত ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বাস করে। এ ছাড়া বাংলাদেশে নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং বৃহত্তর সিলেটের কোনো কোনো এলাকায় বাস করে। গারোরা পাহাড় ও সমতল উভয় জায়গাতেই বাস করে।প্রশ্ন: গ. খাসিয়াদের প্রধান প্রধান খাদ্য কী?উত্তর: খাসিয়াদের প্রধান খাদ্য ভাত। মাংস তাদের খুবই পছন্দের খাবার। তারা প্রায় সব ধরনের পশু ও পাখির মাংস খায়। পান-সুপারি খাসিয়াদের খুব প্রিয়। অতিথি এলে প্রথমে তারা পান-সুপারি দিয়ে আপ্যায়ন করে। মধু খেতেও তারা খুব পছন্দ করে।প্রশ্ন: ঘ. মণিপুরিরা কোন ধর্মের অনুসারী?উত্তর: মণিপুরিদের অধিকাংশই বৈষ্ণব ধর্মের অনুসারী। এরা দেব-দেবীর পূজা করে। রাধা, কৃষ্ণ, বিষ্ণু ও গৌরাঙ্গ এদের প্রধান দেব দেবী। মণিপুরিরা মৃতদেহ পুড়িয়ে সত্কার করে থাকে। কিছুসংখ্যক মণিপুরি ইসলাম ধর্মে বিশ্বাসী।প্রশ্ন: ঙ. সকল জাতির মধ্যে সম্প্রীতি কীভাবে রক্ষা করা যায়?উত্তর: এ পৃথিবীতে বহু জাতি বাস করে। এদের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকলেও এরা সবাই মানুষ। পরস্পরের সহযোগিতা ছাড়া কোনো জাতিই একা টিকে থাকতে পারে না। কারণ মানুষ পরস্পর নির্ভরশীল। তাই সব জাতির মধ্যে সম্প্রীতি রক্ষা করা দরকার। প্রাকৃতিক বিপর্যয়, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় সহিষ্ণুতা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রভৃতি দ্বারা সব জাতির মধ্যে সম্প্রীতি রক্ষা করা যায়। এ পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে রাখতে আমরা সব জাতি পরস্পরকে সহযোগিতা ও শ্রদ্ধা করব, পরস্পরকে ভালোবাসব। যেমন—সুনামির ভয়াবহতা কাটিয়ে উঠতে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার প্রতি সব জাতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। মিয়ানমারে নার্গিস নামক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত দেশবাসীর প্রতি শোকার্ত সমবেদনা জানিয়েছে বিশ্ববাসী।