অধ্যায়-১৮প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজ বিষয়ের ১৮ নম্বর অধ্যায়-এর ‘বিশ্বশান্তি ও জাতিসংঘ’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ক. পৃথিবীর কোনো রাষ্ট্র একে অপরের — ছাড়া টিকে থাকতে পারে না। উত্তর: পৃথিবীর কোনো রাষ্ট্র একে অপরের সহযোগিতা ছাড়া টিকে থাকতে পারে না। খ. মানবজাতিকে রক্ষা করতে হলে — প্রতিষ্ঠা ছাড়া উপায় নেই। উত্তর: মানবজাতিকে রক্ষা করতে হলে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ছাড়া উপায় নেই। গ. যুদ্ধ থেকে মানবজাতিকে রক্ষার উদ্দেশ্যে — গঠিত হয়েছে। উত্তর: যুদ্ধ থেকে মানবজাতিকে রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়েছে। ঘ. জাতিসংঘের নিজস্ব কোনো — নেই। উত্তর: জাতিসংঘের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই।ঙ. বিশ্বশান্তি রক্ষায় জীবনদান — জন্য অত্যন্ত গৌরবের। উত্তর: বিশ্বশান্তি রক্ষায় জীবনদান আমাদের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গৌরবের। প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো। ক. জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য।- ‘শু’খ. জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।- ‘শু গ. যুদ্ধ শুরু করার জন্য কাজ করে জাতিসংঘ।- ‘অ’ ঘ. সকল শিশুর শিক্ষা যাতে নিশ্চিত না হয় সে জন্য কাজ করে ইউনিসেফ।- ‘অ’ ঙ. বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নে সহায়তা দিয়ে থাকে।- ‘শু’প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করো।ক. বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য নিউইয়র্কে অবস্থিত। খ. জাতিসংঘের সদর দপ্তর অধিবেশন অনুষ্ঠিত হয়। আমেরিকার যুক্তরাষ্ট্রের গ. বছরে একবার সাধারণ পরিষদের নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। ঘ. আন্তর্জাতিক আদালত ইউনিসেফ। ঙ. শিশুদের জন্য কাজ করে ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। ইউনেসকো উত্তর: ক. বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য — ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। খ. জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার যুক্তরাষ্ট্রের — নিউইয়র্কে অবস্থিত। গ. বছরে একবার সাধারণ পরিষদের — অধিবেশন অনুষ্ঠিত হয়। ঘ. আন্তর্জাতিক আদালত — নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। ঙ. শিশুদের জন্য কাজ করে — ইউনেসকো। প্রশ্ন: সঠিক উত্তর দাও। ক. জাতিসংঘ গঠনের প্রধান উদ্দেশ্য কী? ক. যুদ্ধ করা, খ. বিশৃঙ্খলা তৈরি করা, গ. বিশ্বশান্তি নিশ্চিত করা, ঘ. ব্যবসা করা উত্তর: বিশ্বশান্তি নিশ্চিত করা। খ. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি? ক. বিশ্বের সকল রাষ্ট্র, খ. জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র গ. সাতটি রাষ্ট্র, ঘ. পাঁচটি রাষ্ট্র উত্তর: পাঁচটি রাষ্ট্র। # পরবর্তীঅংশ ছাপা হবে আগমীকাল