প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের ১৮ নম্বর অধ্যায়-এর ‘বিশ্বশান্তি ও জাতিসংঘ’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। # সঠিক উত্তর দাও।গ. ইউনিসেফ কাদের জন্য কাজ করে? ক. সকলের জন্য, খ. নারীদের জন্য গ. শিশুদের জন্য, ঘ. পুরুষদের জন্যউত্তর: শিশুদের জন্য।ঘ. স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নকাজে সমন্বয় করে কোনটি? ক. ইউনেসকো, খ. অছি পরিষদ, গ. ইউএনডিপি, ঘ. নিরাপত্তা পরিষদ উত্তর: ইউএনডিপি। ঙ. আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? ক. ৭ মার্চ, খ. ৭ আগস্ট, গ. ৭ জুন, ঘ. ৭ এপ্রিল উত্তর: ৭ এপ্রিল। # সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন: ক. জাতিসংঘ গঠনের প্রধান প্রধান উদ্দেশ্য কী? উত্তর: বিশ্বশান্তির জন্য বা অন্য কথায় যুদ্ধ থেকে মানবজাতিকে রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়েছে। কয়েকটি রাষ্ট্রের মধ্যে যদি বিরোধ দেখা দেয় তবে শান্তিপূর্ণভাবে তার সমাধানের উপায় খুঁজে বের করা জাতিসংঘের উদ্দেশ্য। বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি এর আরেকটি উদ্দেশ্য। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শিশু, নারী ও পুরুষ সকলের মানবিক ও মৌলিক অধিকার রক্ষা এর অন্যতম উদ্দেশ্য। নানা ধরনের কল্যাণ ও সেবামূলক কাজ পরিচালনা করাও জাতিসংঘের উদ্দেশ্য। প্রশ্ন: খ. নিরাপত্তা পরিষদের প্রধান লক্ষ্য বর্ণনা করো। উত্তর: বিশ্বের কোথাও রাষ্ট্রে রাষ্ট্রে বিরোধ দেখা দিলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে নিরাপত্তা পরিষদ। এ চেষ্টা সফল না হলে সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে শান্তি নিশ্চিত করে। প্রশ্ন: গ. আন্তর্জাতিক আদালতে কিসের বিচার হয়? উত্তর: যেকোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে বিরোধ মীমাংসার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার চাইতে পারে। এই আদালতের রায় নিরাপত্তা পরিষদ কার্যকর করে। প্রশ্ন: ঘ. ইউনিসেফ শিশুদের জন্য কী কী কাজ করে? উত্তর: ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, টিকাদান ইত্যাদি কাজ করে থাকে। বিশ্বের কোথাও শিশুদের অধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকে ইউনিসেফ সজাগ দৃষ্টি রাখে। প্রশ্ন: ঙ. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কী? উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল উদ্দেশ্য হলো বিশ্বের সকল মানুষের স্বাস্থ্যের সর্বোচ্চ উন্নতি সাধন। স্বাস্থ্য ও রোগব্যাধি সম্পর্কে দরিদ্র দেশের মানুষকে সচেতন করা। স্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া এই সংস্থার প্রধান কাজ। মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার-পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে এ সংস্থা কাজ করে যাচ্ছে। এই সংস্থার কাজের ফলে বিশ্ব থেকে গুটি বসন্তের মতো রোগ নির্মূল করা সম্ভব হয়েছে।