অল্প কথায় উত্তর অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি থাকে। সে আলোকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক ‘অল্প কথায় উত্তর’ প্রশ্নটি আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-১। অধ্যায়-১# অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: আমরা নিজের এলাকা বলতে কী বুঝি?উত্তর: নিজের এলাকা বলতে আমাদের বসবাসের এবং আশপাশের স্থানকে বুঝি।প্রশ্ন: গ্রামাঞ্চলে নিজের এলাকা বলতে কী বোঝায়?উত্তর: গ্রামাঞ্চলে নিজের এলাকা বলতে পাড়া, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও থানাকে বোঝায়।প্রশ্ন: শহরে নিজ এলাকা বলতে কী বোঝায়?উত্তর: শহরে নিজ এলাকা বলতে পাড়া, মহল্লা ও ওয়ার্ডকে বোঝায়।প্রশ্ন: কী কী কারণে কলেরা, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি মারাত্মক রোগ দেখা দিতে পারে?উত্তর: যদি এলাকায় বিশুদ্ধ পানির অভাব থাকে, অথবা লোকজন বিশুদ্ধ পানি পানের ব্যাপারে সচেতন না হয়, তাহলে এলাকায় কলেরা, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি মারাত্মক রোগ দেখা দিতে পারে।প্রশ্ন: এলাকার উন্নয়নের প্রয়োজন কেন?উত্তর: সুস্থ, সুন্দর ও উন্নত জীবনযাপনের জন্য নিজ এলাকার উন্নয়ন খুবই প্রয়োজন।প্রশ্ন: কী কী ব্যবস্থা থাকলে যাতায়াত-ব্যবস্থা উন্নত হয়?উত্তর: রাস্তা, সাঁকো, সেতু পর্যাপ্তসংখ্যক থাকলে যাতায়াত-ব্যবস্থা উন্নত হয়।প্রশ্ন: যাতায়াত-ব্যবস্থা উন্নত হলে আমাদের কী কী সুবিধা হয়?উত্তর: যাতায়াত-ব্যবস্থা উন্নত হলে আমাদের চলাচল সহজ হয়। মালামাল পরিবহনে সুবিধা হয়। ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়। সর্বোপরি আমাদের বসবাসের জন্য ভালো হয়।প্রশ্ন: কীভাবে আমাদের বসবাসের পরিবেশ নষ্ট হয়?উত্তর: কোনো কারণে একটি গাছ কাটলে নতুন করে আর গাছ লাগানো হয় না। এতে আমাদের বসবাসের পরিবেশ নষ্ট হয়। প্রয়োজনীয় গাছপালার অভাবে তাপমাত্রা বেড়ে যায়।প্রশ্ন: গাছ লাগাতে ও গাছের পরিচর্যা করতে আমরা কী করতে পারি?উত্তর: আমরা বছরে একবার বিদ্যালয়ে বৃক্ষমেলার আয়োজন করতে পারি। এতে অন্যরা গাছ লাগাতে ও গাছের পরিচর্যা করতে উৎসাহী হবে। গাছপালা লাগানো ও পরিচর্যার জন্য আমরা এলাকাবাসী ‘সামাজিক বনায়ন’ কর্মসূচি গ্রহণ করতে পারি। এ কর্মসূচির আওতায় সবাই মিলে এলাকার বিভিন্ন জায়গায় গাছপালা লাগাতে পারি।প্রশ্ন: সামাজিক বনায়নের ফলে কী কী সুবিধা হবে?উত্তর: সামাজিক বনায়নের ফলে এলাকার পরিবেশ উন্নত হবে। আবার এসব গাছ খাদ্য, ফল, ফুল, কাঠ ইত্যাদি উৎপাদন করে এলাকার লোকজনের জীবনযাত্রার মান আরও উন্নত করতে সহায়ক হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল