অল্প কথায় উত্তর অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি থাকে। সে আলোকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৫। অধ্যায়-৩ প্রশ্ন: পরিবার বলতে কী বোঝায়?উত্তর: বাবা-মা, ভাইবোন, আত্মীয়স্বজন ও বাড়িতে যাঁরা বাস করেন তাঁদের সবাইকে নিয়ে আমাদের পরিবার।প্রশ্ন: সদাচরণ কাকে বলে?উত্তর: সবার সঙ্গে মিলেমিশে থাকা ও ভালো আচরণ করা হলো সদাচরণ। প্রশ্ন: সময়ানুবর্তিতা কাকে বলে?উত্তর: সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া। তার অর্থ সব কাজ সময়মতো করতে হবে।প্রশ্ন: মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ কী কী?উত্তর: মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ হলো সদাচরণ, সত্যবাদিতা ও সময়ানুবর্তিতা।প্রশ্ন: প্রতিদিনের পাঠ প্রতিদিন শিখলে আমাদের কী কী সুবিধা হয়?উত্তর: প্রতিদিনের পাঠ প্রতিদিন শিখলে পরীক্ষার সময় রাত জেগে কষ্ট করে আমাদের পড়তে হবে না। ফলে আমাদের স্বাস্থ্য ও মন ভালো থাকবে। পরীক্ষায় ভালো ফল লাভ করবে।প্রশ্ন: আমাদের সামাজিক মূল্যবোধগুলো কী কী?উত্তর: সত্যবাদিতা, ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃঙ্খলাবোধ, শিষ্টাচার, সদাচরণ, সহিষ্ণুতা, সহমর্মিতা ও সহানুবর্তিতা হলো আমাদের সামাজিক মূল্যবোধ। প্রশ্ন: বিদ্যালয় আমাদের কী কী করতে শেখায়?উত্তর: আমাদের জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার প্রথম সোপান হলো বিদ্যালয়। আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় প্রধান ভূমিকা পালন করে। সমাজ উন্নয়নে বিদ্যালয় বিশেষ ভূমিকা রাখে।প্রশ্ন: ক্লাব ও সংঘের কয়েকটি উদাহরণ দাও।উত্তর: আমাদের সমাজের কাজের জন্য বিভিন্ন ক্লাব, সংঘ ইত্যাদি গড়ে তুলি। পাঠাগার, ব্যায়ামাগার, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, বিদ্যালয়ে কাব ও হলদে পাখির দল ইত্যাদি বিভিন্ন ক্লাব ও সংঘের উদাহরণ। অধ্যায়-৪ প্রশ্ন: পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজন কেন?উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের সুস্থ রাখে। বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্ত রাখে। আবার আমাদের মনও ভালো রাখে। শরীর ও মন ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়। পরিবেশ দূষণমুক্ত রাখতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।প্রশ্ন: বাড়ি পরিষ্কার ও সুন্দর রাখার জন্য আমাদের কী কী করণীয়?উত্তর: বাড়ি পরিষ্কার ও সুন্দর রাখার জন্য আমাদের প্রতিদিন সকাল-বিকেল ঘর ও উঠান ঝাড় দিতে হবে। আসবাবপত্র মুছতে হবে। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হবে। বাড়ির সব ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল