হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। ২০০৯ সমাপনী পরীক্ষার আলোকে আজ অধ্যায় চারের শ্রমের গুরুত্ব সম্পর্কে প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্ন: বিদ্যালয় অপরিষ্কার কীভাবে হতে পারে এবং এর কারণে কী হয়?উত্তর: ধুলোবালি, ছেঁড়া-নোংরা কাগজ, খাদ্যের উচ্ছিষ্ট, দেয়ালে লিখন, যেখানে-সেখানে কফ, থুতু ফেলা ইত্যাদি বিদ্যালয়কে অপরিচ্ছন্ন করে। বিদ্যালয় অপরিষ্কার থাকলে লেখাপড়ায় যেমন মন বসতে চায় না, তেমনি তা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। বিদ্যালয়ের আশপাশের আগাছা, নর্দমা ও অপরিষ্কার জলাশয় বিভিন্ন রোগ-ব্যাধির কারণ হতে পারে। বিদ্যালয়ের শৌচাগার যদি অপরিষ্কার থাকে তাহলেও বিভিন্ন রোগ হতে পারে।প্রশ্ন: শ্রমের মর্যাদা কীভাবে প্রতিষ্ঠিত করা যায়?উত্তর: সমাজে সুস্থ, সুন্দর জীবনযাপনের জন্য আমরা শ্রমজীবীদের ওপর নির্ভরশীল। সব কাজেরই রয়েছে সমান গুরুত্ব। দেশের উন্নতিতেও রয়েছে তাদের কায়িক শ্রমের ভূমিকা। তাদের শ্রমের কারণেই সমাজ ও রাষ্ট্র তার কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে পারে। শ্রমিকের শ্রম ছাড়া আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারতাম না। আমাদের প্রতিদিনই প্রায় সব প্রয়োজনে তাদের ওপর নির্ভর করতে হয়। আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি। তাদের ছাড়া আমরা চলতে পারি না। তাই তাদের আমরা কখনো ছোট করে দেখব না। তাদের কোনো কাজকে ছোট মনে করব না। শ্রমজীবীদের আমরা ভালোবাসব। প্রয়োজনে সাহায্য-সহযোগিতা করব ও বিপদে পাশে গিয়ে দাঁড়াব। তাদের কাজকে আমরা শ্রদ্ধা করব এবং তাদেরও আমরা শ্রদ্ধা করব।প্রশ্ন: সমাজে সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য আমরা কেন শ্রমজীবীদের ওপর নির্ভরশীল?উত্তর : সমাজে সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য আমরা শ্রমজীবীদের ওপর নির্ভরশীল। সব কাজেরই রয়েছে সমান গুরুত্ব। দেশের উন্নতিতেও রয়েছে তাদের কায়িক শ্রমের ভূমিকা। তাদের শ্রমের কারণেই সমাজ ও রাষ্ট্র তার কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে পারে। শ্রমিকের শ্রম ছাড়া আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারতাম না। আমাদের প্রতিদিনই প্রায় সব প্রয়োজনে তাদের ওপর নির্ভর করতে হয়।প্রশ্ন: শ্রমজীবীদের কেন আমাদের শ্রদ্ধা করা প্রয়োজন?উত্তর: সমাজে সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য আমরা শ্রমজীবীদের ওপর নির্ভরশীল। দেশের উন্নতিতেও রয়েছে তাদের কায়িক শ্রমের ভূমিকা। তাদের শ্রমের কারণেই সমাজ ও রাষ্ট্র তার কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে পারে। শ্রমিকের শ্রম ছাড়া আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারতাম না। আমদের প্রতিদিনই প্রায় সব প্রয়োজনে তাদের ওপর নির্ভর করতে হয়। আমরা সবাই শ্রমজীবীদের সেবা লাভ করি। তাদের ছাড়া চলতে পারি না। তাই শ্রমজীবীদের কাজকে আমরা শ্রদ্ধা করব এবং তাদেরও আমরা শ্রদ্ধা করব।