প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প কথায় উত্তর  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি থাকে। সে আলোকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৬। অধ্যায়-৪ প্রশ্ন: কোথায় এডিস মশার জন্ম হয়? এডিস মশার কামড়ে কী রোগ হয়?উত্তর: ফুলের টব বা ঘরের কোনে পানি জমে থাকলে তা থেকে এডিস মশার জন্ম হয়। এডিস মশার কামড়ে ডেঙ্গুর মতো মারাত্মক রোগ হয়।প্রশ্ন: বিদ্যালয় অপরিষ্কার থাকলে কী কী অসুবিধা হয়?উত্তর: বিদ্যালয়ের আশপাশের আগাছা, নর্দমা ও অপরিষ্কার জলাশয় বিভিন্ন রোগব্যাধির কারণ হতে পারে। বিদ্যালয়ের শৌচাগার যদি অপরিষ্কার থাকে তাহলে বিভিন্ন রোগ হতে পারে।প্রশ্ন: শ্রমজীবী মানুষ কাকে বলে?উত্তর: মানুষ জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে। কোনো কোনো পেশার মানুষ কায়িক শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করে। তাদের শ্রমজীবী মানুষ বলা হয়।প্রশ্ন: কোন কারখানা থেকে দেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে?উত্তর: আমাদের দেশের রপ্তানি আয়ের বড় অংশই আসে পোশাককারখানার মাধ্যমে। দেশের উন্নয়নে এর রয়েছে বিরাট ভূমিকা।প্রশ্ন: দেশের উন্নতির মূল চালিকাশক্তি কারা?উত্তর: আজকের উন্নত জাপান, চীন কিংবা মালয়েশিয়ার দিকে তাকালে আমরা দেখতে পাই শ্রমিকেরাই এই উন্নতির মূল চালিকাশক্তি।অধ্যায়-পাঁচ প্রশ্ন: মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র কবে ঘোষিত হয়?উত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’ ঘোষিত হয়।প্রশ্ন: মানবাধিকার নিশ্চিত করার জন্য সরকার কী কী আইন তৈরি করেছে?উত্তর: মানবাধিকার নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন আইন তৈরি করেছে। যেমন—শিশু অধিকার আইন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, শিশু ও নারী নির্যাতন রোধ আইন।প্রশ্ন: শহরে শিশুরা কোথায় কাজ করে?উত্তর: শহরে শিশুরা মানুষের বাড়িতে, দোকানে ও কলকারখানায় কাজ করে। আবার কেউবা ইট ভাঙে।প্রশ্ন: ছোট ছেলেশিশুদের কোন দেশে পাচার করা হয়?উত্তর: ছোট ছেলেশিশুদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো হয়।প্রশ্ন: ছেলেশিশুদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাচার করে কী কাজে ব্যবহার করা হয়?উত্তর: ছেলেশিশুদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাচার করে উটের দৌড় প্রতিযোগিতায় জকি হিসেবে ব্যবহার করা হয়।প্রশ্ন: উটের দৌড় প্রতিযোগিতায় জকি হিসেবে ব্যবহারে শিশুদের কী কী ক্ষতি হয়? উত্তর: উটের দৌড় প্রতিযোগিতায় জকি হিসেবে ব্যবহার করা কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। অনেক ছোট শিশু এ কাজ করতে গিয়ে পঙ্গু হয়। অনেকে মারাও যায়।প্রশ্ন: শিশুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমাদের করণীয় কী?উত্তর: শিশুশ্রম বন্ধ করতে হবে। শিশুদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। শিশুরা যেন মানুষ হিসেবে তাদের অধিকার ভোগ করতে পারে সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। প্রশ্ন: এসিড নিক্ষেপের ফলে কী ক্ষতি হয়?উত্তর: এসিড নিক্ষেপের ফলে চেহারা বিকৃত হয়। চোখ নষ্ট হয় ও অনেকে বিকলাঙ্গ হয়ে পড়ে।প্রশ্ন: এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি কী?উত্তর: বর্তমানে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল