অল্প কথায় উত্তর অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি থাকে। সে আলোকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৭। অধ্যায়: ছয়প্রশ্ন: পরমত সহিষ্ণুতা কাকে বলে?উত্তর: সমাজে বিভিন্ন শ্রেণী, পেশা-ধর্মের মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকে পরমত সহিষ্ণুতা বলে। প্রশ্ন: বিদ্যালয়ে আমরা কীভাবে সুষ্ঠু ও সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করতে পারি?উত্তর: যে কাজের জন্য যে যোগ্য, সে কাজের দায়িত্ব ও নেতৃত্ব আমরা তাকেই দিই। ফলে আমাদের শিক্ষক ও অন্যান্য সহপাঠীদের সহযোগিতায় আমরা সুষ্ঠু ও সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করতে পারি।প্রশ্ন: নেতা কে?উত্তর: কোনো কাজ যিনি সবার সামনে থেকে করেন, সবাইকে দিকনির্দেশনা দেন, তিনিই নেতা। মূলত যিনি কোনো একটি দলের নেতৃত্ব দেন, তিনিই নেতা।প্রশ্ন: আমরা কীভাবে নেতা নির্বাচন করি?উত্তর: ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করতে গিয়ে আমরা শ্রেণীকক্ষের সবার মতামতকে গুরুত্ব দিয়ে থাকি। যাকে নেতা নির্বাচন করি তাঁর বিভিন্ন গুণাগুণ বিবেচনা করেই আমরা নেতা নির্বাচন করি।প্রশ্ন: নেতৃত্বের গুণ কীভাবে অর্জন করে থাকে?উত্তর: নেতৃত্ব মানুষের মানবীয় গুণ। মানুষ জন্মসূত্রে এবং পরিবেশ থেকে এ গুণ অর্জন করে থাকে।প্রশ্ন: কীভাবে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে?উত্তর: প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে।প্রশ্ন: দলনেতার কাজ কী?উত্তর: দলনেতার কাজ হলো নিজ শ্রেণীর দলকে সঠিক নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দেওয়া। দলের সবাইকে সঠিকভাবে পরিচালনা করা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল