অল্প কথায় উত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি থাকে। সে আলোকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৮। অধ্যায়: সাতপ্রশ্ন: নাগরিক কাকে বলে?উত্তর: নাগরিক হলো তারা, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে। রাষ্ট্রের প্রতি অনুগত থাকে। রাষ্ট্রের কল্যাণ কামনা করে। রাস্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে। এবং রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করে।প্রশ্ন: নাগরিক হিসেবে আমাদের অধিকার কী কী?উত্তর: রাস্ট্রের নাগরিক হিসেবে আমরা যেসব মৌলিক অধিকার ভোগ করি, সেগুলো প্রধানত তিন প্রকার। যেমন: সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার।প্রশ্ন: সামাজিক অধিকার কাকে বলে?উত্তর: সামাজিক জীবনের বিকাশের জন্য রাস্ট্রের নাগরিক হিসেবে আমরা যেসব অধিকার ভোগ করি তাকে সামাজিক অধিকার বলে।প্রশ্ন: রাজনৈতিক অধিকার কাকে বলে?উত্তর: দেশের রাজনীতি ও শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যক্ষ ও পরোক্ষ সুযোগকে রাজনৈতিক অধিকার বলে।প্রশ্ন: অর্থনৈতিক অধিকার কাকে বলে?উত্তর: জীবন ধারণের জন্য সৎ কাজ করে আয়-রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন আমরা কেউ চাকরি করি, কেউবা রিকশা চালাই ইত্যাদি। এগুলো আমাদের অর্থনৈতিক অধিকার।প্রশ্ন: সুনাগরিকের কী কী গুণ থাকতে হবে?উত্তর: সুনাগরিক হতে হলে নাগরিকের তিনটি প্রধান গুণ থাকতে হবে। এ তিনটি গুণ হলো—নাগরিকের বিভিন্ন কর্মকাণ্ডের বুদ্ধি, বিবেক ও আত্মসংযম প্রদর্শন করা।প্রশ্ন: নির্বাচন কাকে বলে?উত্তর: নির্বাচন হলো সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য সচেতনভাবে কোনো প্রতিনিধি বেছে নেওয়ার প্রক্রিয়া।প্রশ্ন: নির্বাচনের দিন কেন সরকারি ছুটি থাকে?উত্তর: ভোটাধিকারপ্রাপ্ত সব নাগরিক যাতে ভোটকেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে জন্য নির্বাচনের দিন সরকারি ছুটি থাকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল