প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প কথায় উত্তর  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি থাকে। সে আলোকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৯। অধ্যায়: আট # অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: আমাদের দেশের মানচিত্র সম্বন্ধে কেন জ্ঞান থাকা দরকার?উত্তর: আমাদের দেশকে ভালোভাবে জানতে হলে, বুঝতে হলে, দেশের মানচিত্র সম্বন্ধে জ্ঞান থাকা দরকার।প্রশ্ন: ভৌগোলিক পরিবেশ বলতে কী বোঝায়?উত্তর: প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ মিলে ভৌগোলিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে পাহাড়, পর্বত, নদ, নদী, মাটি, সমভূমি, বনভূমি, মালভূমি, জলবায়ু ইত্যাদি। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, জনবসতি, পোশাক, ভাষা, খাদ্য ইত্যাদি সাংস্কৃতিক পরিবেশের বিষয়।প্রশ্ন: প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝায়?উত্তর: প্রাকৃতিক সম্পদ: আমাদের জীবন ও জীবিকা নির্বাহের জন্য প্রকৃতি থেকে আমরা যেসব দ্রব্য পাই সেগুলো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে কৃষিজ সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি।প্রশ্ন: আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশগত সমস্যাগুলো কী কী? উত্তর: আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশগত সমস্যাগুলো হচ্ছে পানিদূষণ, শব্দদূষণ, বায়ুদূষণ, মাটিদূষণ, তাপমাত্রা বৃদ্ধি, প্লাবন ও বন্যা, জলাবদ্ধতা, মাটির লবণাক্ততা বৃদ্ধি, মরু-বাষ্প, প্রাকৃতিক সম্পদের পরিমাণ হ্রাস।প্রশ্ন: পৃথিবীকে আমাদের সবার বসবাসের উপযোগী রাখতে হলে কেমন পরিবেশ প্রয়োজন?উত্তর: পৃথিবীকে আমাদের সবার বসবাসের উপযোগী রাখতে হলে পরিবেশ হতে হবে দূষণমুক্ত, নির্মল, সুন্দর এবং সবার জন্য নিরাপদ।প্রশ্ন: কেন ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে?উত্তর: বিশ্বের বিভিন্ন দেশ বর্তমান পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। তাই বিশ্ববাসীকে পরিবেশ দূষণ ও সংরক্ষণ সম্পর্কে সচেতন করার জন্য ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।প্রশ্ন: জাতীয় পরিবেশ নীতির লক্ষ্য কী?উত্তর: আমাদের দেশে পরিবেশ দূষণের ব্যাপকতা উপলব্ধি করে সরকার ১৯৯৭ সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করেছে। এর প্রধান লক্ষ্য হচ্ছে পরিবেশ দূষণ সম্পর্কে সবাইকে সচেতন করার মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা।প্রশ্ন: আমাদের দেশীয় কাঁচামালনির্ভর শিল্পগুলোর নাম লেখো?উত্তর: আমাদের দেশে দেশীয় কাঁচামাল ব্যবহার করে যেসব শিল্প গড়ে উঠেছে সেগুলো হলো—চা-শিল্প, চামড়া শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প বিভিন্ন ধরনের কুটির শিল্প, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, দেশলাই শিল্প, কাচ শিল্প ইত্যাদি।