প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৭প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজ বিষয়ের অধ্যায়-১৭ এর ‘ইউরোপ ও আফ্রিকার সংস্কৃতি’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ক. ইউরোপ ও এশিয়া মহাদেশ — ভূখণ্ডে অবস্থিত। উত্তর: ইউরোপ ও এশিয়া মহাদেশ একই ভূখণ্ডে অবস্থিত। খ. ইউরেশিয়া ভূখণ্ডের — অংশটি ইউরোপ। উত্তর: ইউরেশিয়া ভূখণ্ডের পশ্চিম অংশটি ইউরোপ। গ. — ইউরোপীয় সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ একটি দেশ। উত্তর: ফ্রান্স ইউরোপীয় সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ একটি দেশ। ঘ. ফ্রান্সের রান্নাকে একধরনের — বলা হয়। উত্তর: ফ্রান্সের রান্নাকে একধরনের শিল্প বলা হয়। ঙ. কেনিয়া দেশের নাম — পর্বতের নাম অনুসারে রাখা হয়েছে।উত্তর: কেনিয়া দেশের নাম কেনিয়া পর্বতের নাম অনুসারে রাখা হয়েছে। প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করো। বাম ডানক. কেনিয়ার অফিসের ভাষা ‘খাদ্য রসিক’ বলা হয় খ. ফ্রান্সের ভাষাকে খ্রিষ্টান ধর্মাবলম্বী গ. কেনিয়ার কিছু মানুষ সোয়াহিলি ও ইংরেজি ঘ. ফ্রান্সের অধিকাংশ মানুষ সর্বপ্রাণবাদে বিশ্বাসী ঙ. ফ্রান্সের মানুষকে ফরাসি ভাষা বলে উত্তর: ক. কেনিয়ার অফিসের ভাষা—সোয়াহিলি ও ইংরেজি।খ. ফ্রান্সের ভাষাকে—ফরাসি ভাষা বলে।গ. কেনিয়ার কিছু মানুষ—সর্বপ্রাণবাদে বিশ্বাসী। ঘ. ফ্রান্সের অধিকাংশ মানুষ—খ্রিষ্টান ধর্মাবলম্বী। ঙ. ফ্রান্সের মানুষকে—‘খাদ্য রসিক’ বলা হয়।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক. ইউরোপ মহাদেশের উত্তরে ভূমধ্যসাগর অবস্থিত।— ‘শু’খ. ফ্রান্সের প্রধান ধর্ম খ্রিষ্টধর্ম।— ‘শু’গ. স্বাধীনতার আগে কেনিয়া যুক্তরাজ্যের উপনিবেশ ছিল।— ‘শু’ঘ. কেনিয়ার অধিকাংশ মানুষ মুসলমান।— ‘অ’ঙ. কেনিয়ার প্রধান ধর্মীয় উৎসব ‘ক্রিস্টমাস’। —‘শু’প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।১. পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?ক. ২টি খ. ৩টি গ. ৭টি ঘ. ৫টি। উত্তর: ৭টি২. কেনিয়ার অফিসের ভাষা কোনটি?ক. ফরাসি খ. জার্মানি গ. সোয়াহিলি ও ইংরেজি ঘ. আরবি উত্তর: সোয়াহিলি ও ইংরেজি৩. ‘এসকারগট’ কোন দেশের খাবার?ক. ফ্রান্স খ. কেনিয়া গ. যুক্তরাজ্য ঘ. স্পেন উত্তর: ফ্রান্স৪. কোনটি ইউরোপের দেশ?ক. মিসর খ. লিবিয়া গ. ডেনমার্ক ঘ. কঙ্গো উত্তর: ডেনমার্ক ৫. ভাজা ফড়িং কোন দেশের মানুষ খায়?ক. আলজেরিয়া খ. যুক্তরাজ্য গ. ফ্রান্স ঘ. কেনিয়া। উত্তর: কেনিয়া।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ইউরোপের কয়েকটি দেশের নাম লেখো। উত্তর: ইউরোপ ছোট-বড় অনেকগুলো দেশ নিয়ে গঠিত। এসব দেশের মধ্যে প্রধান কয়েকটি দেশ হলো নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, গ্রিস, রাশিয়া ইত্যাদি। প্রশ্ন: আফ্রিকার কয়েকটি দেশের নাম লেখো। উত্তর: আফ্রিকা মহাদেশের প্রধান কয়েকটি দেশ হলো আলজেরিয়া, লিবিয়া, মিসর, ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, জায়ার, কঙ্গো, ক্যামেরুন, নাইজেরিয়া ইত্যাদি। প্রশ্ন: ইউরোপ মহাদেশের অবস্থান লেখো। উত্তর: ইউরোপ ও এশিয়া মহাদেশ একই ভূখণ্ডে অবস্থিত। এটি ইউরেশিয়া নামে পরিচিত। ইউরেশিয়া ভূখণ্ডের পশ্চিম অংশটি ইউরোপ মহাদেশ। এই মহাদেশের উত্তরে উত্তর মেরু, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর এবং পশ্চিমে রাশিয়ার অংশ রয়েছে। প্রশ্ন: ফ্রান্সের পুরুষ ও মহিলাদের পোশাক বর্ণনা করো। উত্তর: ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সের পুরুষেরা সাধারণত প্যান্ট-শার্ট, কোট, টাই, মোজা ইত্যাদি এবং মহিলারা ব্লাউজ, প্যান্ট, শার্ট ও স্কার্ট পরে। বিশেষ কোনো অনুষ্ঠানে মহিলারা ‘গাউন’ ইত্যাদি পরে। প্রশ্ন: কেনিয়ার মানুষের খাবার কী কী?উত্তর: খাবারের মধ্যে ভাত, গম, মাছ, মাংস ছাড়াও বিশেষ ধরনের কিছু খাবার কেনিয়ার অত্যন্ত জনপ্রিয় ও উপাদেয়। যেমন—গৃহপালিত পশুর টাটকা রক্ত, ভাজা ফড়িং, ওকড়া (একধরনের সবজি), ছাগলের মাথা ইত্যাদি। এ ছাড়া চা ও কফি জনপ্রিয় পানীয়।