প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজ বিষয়ের অধ্যায়-১৬ থেকে ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: পৃথিবীর কয়েকটি জাতির নাম লেখো। উত্তর: পৃথিবীতে অনেক জাতি আছে, যেমন—বাংলাদেশি, ইংরেজ, ফরাসি, জার্মান, জাপানি, চীনা, আরব, মিসরীয়, স্পেনীয়, পর্তুগিজ, রাশিয়ান, নাইজেরিয়ান, ইথিওপিয়ান ইত্যাদি। প্রশ্ন: কী কারণে এক জাতি অন্য জাতির ওপর নির্ভরশীল? উত্তর: মানুষ যেমন একা থাকতে পারে না, তেমনি কোনো জাতির পক্ষে এককভাবে টিকে থাকা অসম্ভব। শিক্ষা, চিকিৎসা, খাদ্য, প্রযুক্তি আর ব্যবসা বাণিজ্যের জন্য এক জাতি অন্য জাতির ওপর নির্ভরশীল। প্রশ্ন: পৃথিবীকে মানবজাতির জন্য বসবাসযোগ্য রাখতে হলে কী করা প্রয়োজন?উত্তর: পৃথিবীকে মানবজাতির জন্য বসবাসযোগ্য রাখতে হলে সব জাতির সহযোগিতা ও সম্প্রীতি একান্ত প্রয়োজন। আমরা মানুষ হিসেবে সব জাতির সঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হব। পরস্পরকে সহযোগিতা করব। সব জাতির মানুষকে শ্রদ্ধা করব। কোনো জাতির মানুষকে ছোট করে দেখব না। সব মানুষকে ভালোবাসব।প্রশ্ন: বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর নাম লেখো। উত্তর: বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী হলো—চাকমা, মারমা, সাঁওতাল, গারো, খাসিয়া, মণিপুরি, মুরং ইত্যাদি।প্রশ্ন: বাংলাদেশের প্রধান উপজাতি গারোরা কোথায় কোথায় বসবাস করে? উত্তর: বাংলাদেশের প্রধান উপজাতি গারোদের অধিকাংশই ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বসবাস করে। এ ছাড়া ঢাকা জেলার উত্তরাঞ্চল, রংপুর জেলার উত্তর-পূর্বাঞ্চল এবং সিলেটের চা-বাগানে ও সুনামগঞ্জে কিছুসংখ্যক গারো বাস করে। প্রশ্ন: ‘আচ্ছিক’ ও লামদানি বলতে কী বোঝায়?উত্তর: আচ্ছিক: যেসব গারো উপজাতি পাহাড়ে বাস করে, তাদের আচ্ছিক বলে।লামদানি: গারো উপজাতিদের মধ্যে যারা সমতলে বাস করে, তাদের লামদানি বলে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল