প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায়-১৬ থেকে ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: গারো উপজাতিরা দেখতে কেমন?উত্তর: গারোদের গায়ের রং ফর্সা। নাক চ্যাপ্টা ও বোঁচা, চোখের রং ঘোলাটে এবং কান আকারে একটু বড়। গারোদের দেহের উচ্চতা মাঝারি ধরনের। তারা খুব শক্তিশালী। প্রশ্ন: গারো সমাজের পারিবারিক রীতিনীতি সম্পর্কে লেখো। উত্তর: গারোদের সমাজ মাতৃতান্ত্রিক। মেয়েরা সমাজের অধিপতি এবং সব সম্পত্তির মালিক। মায়ের পরিচয়ে বংশপরিচয় হয়। মায়ের সম্পত্তি মেয়েরা পায়। গারো সমাজে একই গোত্রের নারী ও পুরুষের মধ্যে বিয়ের রীতি নেই। ভিন্ন ভিন্ন গোত্রের নারী ও পুরুষের মধ্যে বিয়ে হয়ে থাকে। প্রশ্ন: গারো সমাজে বাড়িঘর দেখতে কেমন?উত্তর: গারো সমাজে বিভিন্ন ধরনের বাড়িঘর দেখা যায়। গারোদের ঘর বেশ বড়, উঁচু এবং লম্বা আকৃতির। সাধারণত এগুলো বাঁশ, কাঠ ও শন দিয়ে তৈরি। তবে বিত্তবানেরা টিনের চারচালা ঘরে বাস করে। প্রশ্ন: গারোদের খাদ্য সম্পর্কে লেখো। উত্তর: গারোদের প্রধান খাদ্য ভাত ও মাংস। খরগোশের মাংস তাদের অত্যন্ত প্রিয় খাবার। এ ছাড়া উপজাতি গারোরা বিভিন্ন পশুপাখির মাংস খায়। বিভিন্ন উৎসবে বা অনুষ্ঠানে গারোরা নিজেদের তৈরি এক ধরনের পানীয় পান করে।প্রশ্ন: গারোদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পর্কে লেখো। উত্তর: গারোদের ধর্মের নাম ‘সাংসারেক’। তারা বিভিন্ন দেব-দেবীর পূজা করে। তাদের প্রবীণ দেবতার নাম তাতারা রাবুগা। তাদের বিশ্বাস, এই দেবতার আদেশেই পৃথিবীর সৃষ্টি। এ ছাড়া গারোরা সালজং বা সূর্য, ছোছুম বা চন্দ্র গোয়ারা বা বজ্র, মেন বা মাটি প্রভৃতি দেব-দেবীর পূজা করে। নাচ, গান ও পশু বলিদানের মাধ্যমে তারা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। প্রশ্ন: গারোরা মৃতদেহের কীভাবে সৎকার করে?উত্তর : মৃত্যুর পর গারোরা মৃতদেহের গোসল দেয়। তারপর বাঁশের তৈরি খাটিয়ায় রেখে দেয়। এ সময় মৃতদেহের মাথার কাছে চাল, ভাত, ডিম প্রভৃতি খাবার রাখে। তাদের বিশ্বাস, এতে মৃতের আত্মা শান্তি লাভ করে। এরপর রাতে গারোরা মৃতদেহ আগুনে পোড়ায়। পোড়ানো মৃতদেহের ভস্ম জঙ্গলে ফেলে দেয় এবং হাড় মাটির নিচে পুঁতে রাখে। বর্তমানে গারোদের বেশির ভাগ খ্রিষ্টধর্ম গ্রহণ করেছে।প্রশ্ন: গারোরা কী ধরনের পোশাক পরিধান করে?উত্তর: গারো মেয়েরা ব্লাউজ ও লুঙ্গি জাতীয় পোশাক পরে। আর পুরুষেরা ধুতি পরে। এসব পোশাক তারা নিজেরাই তৈরি করে। গারোরা গয়না পরতে ভালোবাসে। গয়নার মধ্যে সোনার হাঁসুলি ও কানের মাকড়ি উল্লেখযোগ্য। পুরুষদের মধ্যে কেউ কেউ কানে মাকড়ি ও গলায় পুঁতির মালা পরে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল