প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায়-১৬ থেকে ‘অল্প কথায় উত্তর দাও’-এর শেষ চারটি প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: মণিপুরিদের ভাষা সম্পর্কে লেখো।উত্তর: মণিপুরিদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। এই ভাষাকে বলা হয় মৈথেয়ী ভাষা। প্রশ্ন: মণিপুরি সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় নাচ সম্পর্কে লেখো।উত্তর: মণিপুরি সংস্কৃতি খুবই সমৃদ্ধ। এই সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় হলো নাচ। নাচের সঙ্গে পরিবেশিত হয় লোকগীতি। বিভিন্ন উৎসবে তারা নাচ-গানের আয়োজন করে। বর্তমানে আন্তর্জাতিকভাবে মণিপুরি নাচ খ্যাতি লাভ করেছে।প্রশ্ন: মুরংরা কোথায় বসবাস করে?উত্তর: মুরংরা বান্দরবানের পাহাড়ি এলাকায় বসবাস করে। তাদের পূর্বপুরুষেরা আরাকানের অধিবাসী ছিলেন।প্রশ্ন: কেন আমরা উপজাতীয় জনগোষ্ঠীর জীবনধারার প্রতি শ্রদ্ধাশীল হব?উত্তর: বাংলাদেশে সমাজ ও সংস্কৃতির একটি বিশেষ দিক হলো উপজাতীয় জনগোষ্ঠীর জীবন ধারা। তাদের বিচিত্র জীবনধারা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিকে করেছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। দেশের সামগ্রিক উন্নয়নেও রয়েছে তাদের অবদান। তাই তাদের জীবনধারার প্রতি আমরা শ্রদ্ধাশীল হব।