প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায়-১২ থেকে ‘আমাদের ইতিহাস ও ঐতিহ্য’-এর প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: বাংলায় কে এবং কীভাবে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?উত্তর: বাংলায় স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন ফখরউদ্দিন মুবারক শাহ। তিনি দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলায় স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন। ১৩৩৮ সালে তিনি সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম ছিল ফখরা। তিনি একজন দক্ষ ও সুশাসক ছিলেন।প্রশ্ন: সুবাদার শায়েস্তা খানের গৃহীত পদক্ষেপগুলো উল্লেখ কর।উত্তর: শায়েস্তা খানের গৃহীত পদক্ষেপ: ১৬৬৪ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেব শায়েস্তা খানকে বাংলার সুবাদার হিসেবে নিয়োগ দেন। ১৬৮৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি বাংলার সুবাদার ছিলেন। রাজ্যে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেন। এসব পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য ছিল—১. শায়েস্তা খান ১৬৬৬ সালে চট্টগ্রাম দখল করেন। ২. শায়েস্তা খানের সুবাদারির শেষ দিকে তিনি ইংরেজদের বাংলা সুবা থেকে বিতাড়িত করেন।৩. শায়েস্তা খান সব জিনিসপত্রের দাম সস্তা রাখার ব্যবস্থা করেন। ৪. সুবাদার শায়েস্তা খান পার্শ্ববর্তী রাজ্যের আক্রমণ থেকে বাংলাকে রক্ষার পদক্ষেপ নেন।৫. সুবা বাংলায় শান্তি প্রতিষ্ঠা, মানুষের জানমাল রক্ষা এবং রাজ্যসীমা অক্ষুণ্ন রাখতে যোগ্য সেনাপতি নিয়োগ করেন।প্রশ্ন: মধ্যযুগে বাংলায় বিনোদনের কী কী ব্যবস্থা ছিল?উত্তর: মধ্যযুগে বাংলার বিনোদনব্যবস্থা: বাংলার জনগণের বিনোদনের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রচলিত ছিল। যেমন—চৌগান খেলা, পাশা খেলা, তাস খেলা ইত্যাদি। বাজিকরদের খেলা বেশ জনপ্রিয় ছিল। এ ছাড়া পায়রা ওড়ানো, সাঁতার কাটা, নৌকা বাইচ ইত্যাদি ছিল তখনকার জনপ্রিয় বিনোদনমাধ্যম। পালাগান, যাত্রা, অভিনয় খুব জনপ্রিয় ছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল