প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ
অধ্যায়-১৫প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজ বিষয়ের ১৫ নম্বর অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থানপূরণ করো।ক. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ শুরু হয় — শে মার্চ। উত্তর: ক. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ শুরু হয় ২৬শে মার্চ।খ. মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে — টি সেক্টরে ভাগ করা হয়।উত্তর: মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।গ. স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় —।উত্তর: স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত।ঘ. ১৪ ডিসেম্বর আমরা — দিবস পালন করি।উত্তর: ১৪ ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক. অপারেশন সার্চলাইট বাস্তবায়ন করা হয় বাঙালিদের অধিকারদানের জন্য। — ‘অ’খ. ১৯৭১ সালের ৭ই এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে। — ‘শু’গ. বাংলাদেশের শরণার্থীরা মুক্তিযুদ্ধ চলাকালে ভুটানে আশ্রয় নেয়। — ‘অ’ঘ. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। — ‘শু’প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।উত্তর: ক. ১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন।খ. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী। গ. গেরিলা আক্রমণ প্রচণ্ড রূপ নেয় ১৯৭১ সালের অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে। ঘ. বিদেশি বহু বিশিষ্ট নাগরিক মুক্তিযুদ্ধে অবদান রাখেন। # সঠিক উত্তর দাও। ১. পাকিস্তানি সেনাবাহিনী কত তারিখ থেকে গণহত্যা চালায়? ক. ২৫শে মার্চ খ. ২৭শে মার্চ গ. ১০ই এপ্রিল ঘ. ১৭ই এপ্রিল উত্তর: ২৫শে মার্চ২. কে অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?ক. শেখ মুজিবুর রহমান খ. সৈয়দ নজরুল ইসলামগ. তাজউদ্দীন আহমদ ঘ. জেনারেল এম এ জি ওসমানীউত্তর: সৈয়দ নজরুল ইসলাম। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল