প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায় ১৫ ‘আমাদের মুক্তিযুদ্ধের নয় মাস’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: পঁচিশে মার্চের কালরাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও।উত্তর: পাকিস্তানি সৈন্যরা ২৫ মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ট্যাংক, ভারী কামান ও নানাবিধ আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞে মেতে ওঠে। তারা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অবস্থানরতদের উপর আক্রমণ করে। এ ছাড়া হল-সংলগ্ন শিক্ষকদের বাসগৃহে, কর্মকর্তা-কর্মচারীদের বাসস্থানে, বিভিন্ন দলীয় কার্যালয়ে তারা বর্বরোচিত হামলা চালায়। এসব স্থানে বাঙালি পুলিশ, ইপিআর বাহিনীর বাঙালি সদস্য, ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বিচারে হত্যা করা হয়। অন্যান্য স্থানেও তারা নির্মম হত্যাকাণ্ড শুরু করে। বাড়িঘর, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেয় এবং লুটপাট করে। বিদেশে সংবাদ প্রেরণের ওপর কড়াকড়ি আরোপ করে। ঢাকা শহর বধ্যভূমি ও ধ্বংসস্তূপে পরিণত হয়। এ জন্য ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতকে ‘কালরাত’ বলা হয়।প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের ভূমিকা কী ছিল?উত্তর: মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা, দেশের জনগণের সমর্থন আদায় করা এবং বিদেশে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সরকার ও জনগণের সমর্থন পাওয়ার জন্য এই সরকার তাত্পর্যপূর্ণ ভূমিকা পালন করে।প্রশ্ন: কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়?উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর বাহিনীর বাঙালি সদস্য, পুলিশ, আনসার, ছাত্র, শিক্ষক, যুবক, নারী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবীদের নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী।প্রশ্ন: মুত্তিযুদ্ধে সামরিক-বেসামরিক বাহিনীর ভূমিকা লেখো।উত্তর: মুক্তিযুদ্ধে সামরিক ও বেসামরিক জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে বেশকিছু বাহিনী গড়ে উঠেছিল। তারা বিভিন্নভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে। মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত পূর্ব বাংলার অফিসার, সৈনিক, পুলিশ, ইপিআর, নৌ-বিমান বাহিনীর সদস্যরা এসব বাহিনীর গঠন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধারা এতে যোগদান করেন। তাঁদের মুক্তিবাহিনী বা মুক্তিফৌজ বলা হতো। দেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে বেশকিছু বাহিনী গড়ে তোলা হয়। ভারতে প্রশিক্ষণ শেষে তারাও দেশের ভেতরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দেশের অভ্যন্তরেও অনেক ছোট ছোট বাহিনী গড়ে তুলে পাকিস্তানি বাহিনী ও রাজাকার বাহিনীকে আক্রমণ করে। যুদ্ধের নয় মাস বাংলাদেশের এসব মুক্তিবাহিনী স্থল, জল ও আকাশপথে আক্রমণ করে পাকিস্তান বাহিনীকে কাবু করে। এ ছাড়া গ্রামাঞ্চলে সংগ্রাম কমিটি গঠন করে মানুষ মুক্তিবাহিনীকে থাকা, খাওয়া ও যুদ্ধে সাহায্য করে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল