প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০:বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকামানুষের বন্ধু গাছপালাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘মানুষের বন্ধু গাছপালা’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: বন্ধনীর মধ্য থেকে সঠিক অংশ বেছে নিয়ে ড্যাস ‘—’ চিহ্নের ওপর লেখো।(চ) তন্তু উৎপাদনকারী গাছ —।(মেহগনি/ শাল/ পাট)উত্তর: তন্তু উৎপাদনকারী গাছ পাট।(ছ) ভেষজ গুণসম্পন্ন —।(গর্জন/ সিঙ্কোনা/ সেগুন)উত্তর: ভেষজ গুণসম্পন্ন সিঙ্কোনা।(জ) ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় — থেকে।(সিঙ্কোনা/আসামলতা/কালো মেঘ)উত্তর: ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় সিঙ্কোনা থেকে।(ঝ) যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে — হয়।(বৃষ্টি/ খরা/ ঝড়)উত্তর: যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে বৃষ্টি হয়।(ঞ) গাছপালা না থাকলে পরিবেশ — হতো।(শীতল/ নাতিশীতোষ্ণ/ উষ্ণ)উত্তর: গাছপালা না থাকলে পরিবেশ উষ্ণ হতো।প্রশ্ন: বিভিন্ন প্রকারের খাদ্যের তিনটি করে নাম লেখো:(ক) ফলজাতীয় খাদ্য (খ) শাকসবজিজাতীয় খাদ্য (গ) শস্যজাতীয় খাদ্য (ঘ) চিনিজাতীয় খাদ্য (ঙ) বাদামজাতীয খাদ্য (চ) তেলজাতীয় খাদ্য (ছ) মসলাজাতীয় খাদ্য (জ) পানীয় খাদ্য (ঝ) প্রাণিজাতীয় খাদ্য।উত্তর: বিভিন্ন প্রকারের খাদ্যের তিনটি করে নাম নিচে লেখা হলো:(ক) ফলজাতীয় খাদ্য : (১) আম (২) জাম (৩) কাঁঠাল।(খ) শাকসবজিজাতীয় খাদ্য: (১) আলু (২) শিম (৩) পালংশাক।(গ) শস্যজাতীয় খাদ্য : (১) চাল (২) ডাল (৩) গম।(ঘ) চিনিজাতীয় খাদ্য: (১) আখ (২) খেজুর (৩) তাল।(ঙ) বাদামজাতীয় খাদ্য: (১) চিনাবাদাম (২) কাজুবাদাম(৩) আখরোট।(চ) তেলজাতীয় খাদ্য: (১) সরিষা (২) সূর্যমুখী (৩) জলপাই।(ছ) মসলাজাতীয় খাদ্য: (১) মরিচ (২) কালোজিরা (৩) হলুদ।(জ) পানীয় খাদ্য: (১) চা (২) কফি (৩) কোকো।(ঝ) প্রাণিজাতীয় খাদ্য: (১) গরুর মাংস (২) হাঁসের মাংস (৩) মুরগির মাংস।প্রশ্ন: গাছপালা না থাকলে আমাদের কী অবস্থা হতো?উত্তর: গাছপালা আমাদের পরম বন্ধু। গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। বাতাসে শ্বাস নিতে না পারলে আমাদের মৃত্যু অনিবার্য। বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি। নিঃশ্বাসের সঙ্গে আমরা কার্বন ডাইঅক্সাইড নামের বিষাক্ত গ্যাস বাতাসে ছাড়ি। আর গাছপালা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও বাতাসে অক্সিজেন ছাড়ে। গাছপালা না থাকলে একসময় বাতাসের অক্সিজেন একেবারে শেষ হয়ে যেত। আর আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তাম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল