অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞানের অষ্টম অধ্যায় থেকে বাকি প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: মৌলিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।উত্তর: যে পদার্থকে ভাঙলে ওই একই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। লোহা, তামা, অক্সিজেন, আয়োডিন, সোনা, রুপা ইত্যাদি মৌলিক পদার্থের উদাহরণ।প্রশ্ন: যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থের উদাহরণ দাও।উত্তর: যেসব পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাদের যৌগিক পদার্থ বলে। যেমন—লবণ, পানি, চিনি, কেরোসিন সাবান ইত্যাদি।প্রশ্ন: পরমাণু কী?উত্তর: মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সাধারণত মুক্ত অবস্থায় থাকতে পারে না, তবে বিক্রিয়ায় অংশ নেয়, তাকে পরমাণু বলে। পরমাণু পদার্থের মূল গঠন উপাদান। যেমন—তামার পরমাণু, লোহার পরমাণু।প্রশ্ন: অণু কী?উত্তর: একই মৌলিক পদার্থের বা একাধিক মৌলের কিছু পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যে অপেক্ষাকৃত বড় কণার সৃষ্টি করে এবং যে কণাগুলো প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করে, তাদের অণু বলে। যেমন—পানির অণু, চিনির অণু।প্রশ্ন: ধাতুর বৈশিষ্ট্যগুলো কী কী?উত্তর: ধাতুর বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো।১. ধাতুকে ঘষলে তা চকচক করে।২. ধাতুকে পেটালে ফেটে যায় না, পিটিয়ে বিভিন্ন আকৃতির জিনিস তৈরি করা যায়, যেমন—অ্যালুমিনিয়াম দিয়ে থালা, বাটি তৈরি করা যায়।৩. ধাতুর মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ সহজেই চলাচল করতে পারে।৪. ধাতুর ঘনত্ব বেশি হওয়ায়, অধাতুর তুলনায় ভর বেশি হয়।৫. সাধারণ তাপমাত্রায় অধিকাংশ ধাতু কঠিন অবস্থায় দেখা যায়।প্রশ্ন: ব্যতিক্রমধর্মী ১টি ধাতু ও ১টি অধাতুর নাম লেখো।উত্তর: ব্যতিক্রমধর্মী ১টি ধাতুর নাম হলো পারদ। কারণ, সাধারণ তাপমাত্রায় একে তরলরূপে পাওয়া যায়। ব্যতিক্রমধর্মী ১টি অধাতুর নাম হলো কার্বন। কার্বনের আরেকটি রূপ হলো গ্রাফাইট। গ্রাফাইটের মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ চলাচল করতে পারে।প্রশ্ন: আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি? প্রাকৃতিক মৌল কয়টি এবং তৈরি করা কয়টি?উত্তর: আবিষ্কৃত মৌলের সংখ্যা ১১১টি। প্রাকৃতিক মৌল ৯২টি এবং তৈরি করা মৌল ১৯টি।