প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০:সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১০প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ অধ্যায়-১০ বাংলাদেশের জনসংখ্যা থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ক. জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে লেখো।উত্তর: একটি দেশের নাগরিকেরা কতটা উন্নতমানের জীবন যাপন করে, তা বোঝা যায় জীবনযাত্রার মান থেকে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে দেখা যায় এ দেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন পর্যায়ের। এর একটি অন্যতম কারণ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। দেশে যা কিছু উৎপাদিত হয়, তা এই ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে যায়। ফলে বেশির ভাগ লোকই জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পায় না। জীবনযাত্রার মানের সঙ্গে মৌলিক চাহিদার (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান বাড়ে। আর পূরণ না হলে জীবনযাত্রার মান কমে যায়। আবার জীবনযাত্রার মানের ওপর রয়েছে জনসংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্রভাব।প্রশ্ন: খ. জনসংখ্যার দ্রুত বৃদ্ধি শিশুর শিক্ষাকে কীভাবে প্রভাবিত করে?উত্তর: শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশের সাক্ষরতার হার ৪৫.৩। অর্থাৎ দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নিরক্ষর। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এ অবস্থার জন্য প্রধানত দায়ী। দেশের সীমিত সম্পদ দিয়ে সরকারের পক্ষে বাড়তি জনসংখ্যার জন্য শিক্ষার সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে পরিবার বড় হওয়ায় ও দারিদ্র্যের কারণে অনেক বাবা-মা নিজেরাও সন্তানদের শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এর ফলে বিদ্যালয়ে পড়ার উপযোগী শিশু-কিশোরদের অনেকেই শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।প্রশ্ন: গ. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো উল্লেখ করো।উত্তর: সাধারণভাবে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে তিনটি কারণে। যথা-জন্ম, মৃত্যু ও দেশান্তর। জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা বাড়ে। এ ছাড়া বহিরাগমনের ফলে অধিকসংখ্যক বিদেশি এসে বসবাস শুরু করলেও জনসংখ্যা বৃদ্ধি পায়। তবে বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা খুব কম। সাধারণত অধিক জন্মহারের ফলেই এ দেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে অধিক জন্মহারের বিভিন্ন কারণ রয়েছে। কয়েকটি অন্যতম কারণ হলো—শিক্ষার অভাব: আমাদের দেশে সাক্ষরতার হার অনেক কম। লোকজন শিক্ষিত হলে নিজের ভালোমন্দ সম্পর্কে সচেতন থাকে। পরিবার, সমাজ ও দেশের কল্যাণের কথা ভাবে। ফলে পরিবার ছোট রাখে। কিন্তু শিক্ষার অভাবে আমাদের দেশে অধিকাংশ মানুষ এ বিষয়ে সচেতন নয়।নারী শিক্ষার অভাব: আমাদের দেশে নারী সাক্ষরতার হার খুবই কম। গ্রামে এ হার আরও কম। সাক্ষরতার নিম্ন হার দেশে জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ।বাল্যবিবাহ: বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮। কিন্তু এ দেশে এখনো বাল্যবিবাহ প্রচলিত আছে। বিশেষ করে গ্রাম এলাকায় এবং দরিদ্র পরিবারে এ ধরনের ঘটনা বেশি ঘটে। ফলে জনসংখ্যা দ্রুত বাড়ছে।অধিক শিশু মৃত্যু: অনেক দেশের তুলনায় আমাদের দেশে শিশু-মৃত্যুহার অনেক বেশি। শিশুদের মৃত্যুহার বেশি বলে ভবিষ্যতের কথা ভেবে বাবা-মা অধিক সন্তান চান। এর ফলেও জনসংখ্যা বৃদ্ধি পায়।পুত্রসন্তানের প্রত্যাশা: আমাদের দেশের লোকেরা পুত্রসন্তান বেশি পছন্দ করে। ফলে পুত্রসন্তানের প্রত্যাশায় পরিবারে জনসংখ্যা বৃদ্ধি পায়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল