হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১০প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ অধ্যায়-১০ বাংলাদেশের জনসংখ্যা থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: জনসংখ্যার দ্রুত বৃদ্ধি কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে?উত্তর: বাংলাদেশে জনসংখ্যা অতি দ্রুত বেড়ে চলেছে। সরকার ইতিমধ্যে জনসংখ্যা বৃদ্ধিকে দেশের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। কেননা জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ওপর যেমন প্রভাব পড়ছে, তেমনি নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। নিচে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে, তা আলোচনা করা হলো—১. জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পেয়েছে যানবাহনের সংখ্যা। আর ইঞ্জিনচালিত বিভিন্ন যানবাহনের নির্গত ধোঁয়ার ফলে পরিবেশের অন্যতম উপাদান বায়ু বা বাতাস দূষিত হচ্ছে।২. বিভিন্ন যানবাহনের ব্যবহূত হর্ন শব্দ দূষণ করছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।৩. জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে দেশের সব নাগরিকের সার্বিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য মহামারি আকারে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত ক্ষতিকর।৪. জনসংখ্যা বৃদ্ধির ফলে গাছপালাসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হচ্ছে। এতে করে পরিবেশের ভারসাম্য হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।প্রশ্ন: আমাদের দেশে নারীর সামাজিক পদমর্যাদা বৃদ্ধির উপায়গুলো লেখো।উত্তর: দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাই বাংলাদেশের উন্নয়নের গতিধারা ত্বরান্বিত করার জন্য নারীদের সামাজিক পদমর্যাদা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধির বিভিন্ন উপায় হলো—১. নারীশিক্ষার প্রসার ২. নারীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ৩. নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি ৪. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ।