প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ১ম ও ২য় অধ্যায়ের শুন্যস্থান পূরণ দেওয়া হলো। অধ্যায়-১২০। জান্নাত — জায়গা। উত্তর: জান্নাত সুখ-শান্তির জায়গা। ২১। জাহান্নাম — স্থান। উত্তর: জাহান্নাম শাস্তির স্থান। ২২। মীযান মানে —। উত্তর: মীযান মানে পরিমাপক। ২৩। হাশর মানে —।উত্তর: হাশর মানে সমবেত হওয়া।২৪। জান্নাতে কোনো — থাকবে না। উত্তর: জান্নাতে কোনো অশান্তি থাকবে না। ২৫। সাওয়াল-জওয়াব মানে — ও —। উত্তর: সাওয়াল-জওয়াব মানে প্রশ্ন ও উত্তর। ২৬। আসমানী কিতাব মানে আল্লাহ তাআলার —। উত্তর: আসমানী কিতাব মানে আল্লাহ তাআলার ওহী সংবলিত কিতাব। ২৭। নবী-রাসূলগণ জগতের সব মানুষের জন্য —।উত্তর: নবী-রাসূলগণ জগতের সব মানুষের জন্য আদর্শ।২৮। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে — সূচনা হয়। উত্তর: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিনের সূচনা হয়। ২৯। মানুষ পথ চলতে গিয়ে — ভুল করে। উত্তর: মানুষ পথ চলতে গিয়ে মনের অজান্তে ভুল করে। ৩০। আলহামদুলিল্লাহি — আলামিন। উত্তর: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ৩১। আল্লাহ তাআলা আমাদের সব —।উত্তর: আল্লাহ তাআলা আমাদের সব কথা শোনেন।অধ্যায়-২১। ইবাদত মানে আল্লাহ তাআলার —। উত্তর: ইবাদত মানে আল্লাহ তাআলার হুকুম পালন করা। ২। আমরা সব সময় — ও — কথা বলব।উত্তর: আমরা সব সময় সত্য ও ন্যায় কথা বলব।৩। ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি — হন। উত্তর: ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হন। ৪। সালাত ইসলামের — রুকন।উত্তর: সালাত ইসলামের দ্বিতীয় রুকন।৫। — সবচেয়ে বড় ইবাদত। উত্তর: সালাত সবচেয়ে বড় ইবাদত।৬। সালাত জান্নাতের —।উত্তর: সালাত জান্নাতের চাবি।৭। আল্লাহ তাআলা আমাদের — ও — দূর করে দেবেন। উত্তর: আল্লাহ তাআলা আমাদের বিপদ ও মুসীবত দূর করে দেবেন।৮। মনোযোগের সঙ্গে — আদায় করতে হয়। উত্তর: মনোযোগের সঙ্গে সালাত আদায় করতে হয়। ৯। রাসূল হযরত মুহাম্মদ (সা.) আল্লাহ তাআলার — এবং —।উত্তর: হযরত মুহাম্মদ (সা.) আল্লাহ তাআলার বান্দা এবং তাঁর রাসূল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল