প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ২য় অধ্যায়ের শুন্যস্থান পূরণ দেওয়া হলো। অধ্যায়-২ ৯। হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ তাআলার — এবং —।উত্তর: হযরত মুহাম্মদ (সা.) আল্লাহ তাআলার বান্দা এবং তাঁর রাসূল।১০। সালাতের মধ্যে কতগুলো কাজ —। উত্তর: সালাতের মধ্যে কতগুলো কাজ ফরজ। ১১। ওয়াজিব মানে অবশ্য—। উত্তর: ওয়াজিব মানে অবশ্য করণীয়।১২। বিতর সালাতে — পড়তে হয়। উত্তর: বিতর সালাতে দু’আ কুনুত পড়তে হয়। ১৩। সাহূ মানে —। উত্তর: সাহূ মানে ভুল। ১৪। বিতর সালাত —। উত্তর: বিতর সালাত তিন রাকাত। ১৫। জানাজার সালাতে — নেই।উত্তর: জানাজার সালাতে রুকু-সিজদাহ নেই।১৬। মসজিদ শব্দের অর্থ—। উত্তর: মসজিদ শব্দের অর্থ সিজদাহর জায়গা।১৭। আজানের মাধ্যমে — জন্য ডাকা হয়। উত্তর: আজানের মাধ্যমে সালাতের জন্য ডাকা হয়। ১৮। বাংলাদেশে মসজিদের সংখ্যা—বেশি। উত্তর: বাংলাদেশে মসজিদের সংখ্যা দুই লাখেরও বেশি। ১৯। মসজিদের মধ্যে কোনো — কথা না বলা। উত্তর: মসজিদের মধ্যে কোনো অপ্রয়োজনীয় কথা না বলা। ২০। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তাঁর খলীফাগণ মসজিদে বসেই—করতেন।উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তাঁর খলীফাগণ মসজিদে বসেই রাষ্ট্র পরিচালনা করতেন।২১। — প্রথম কেবলা বলা হয়। উত্তর: মসজিদুল আকসাকে প্রথম কেবলা বলা হয়। ২২। ঈদ অর্থ —। উত্তর: ঈদ অর্থ আনন্দ। ২৩। ঈদের সালাত দুই —। উত্তর: ঈদের সালাত দুই রাকাত।২৪। মসজিদুল আকসা — অবস্থিত। উত্তর: মসজিদুল আকসা জেরুজালেমে অবস্থিত। ২৫। বর্তমানে — দিকে মুখ করে সালাত আদায় করা হয়।উত্তর: বর্তমানে পবিত্র কাবা শরিফের দিকে মুখ করে সালাত আদায় করা হয়।২৬। ঈদের দিন — ও — সকলেই আনন্দে শরিক হয়।উত্তর: ঈদের দিন ধনী ও গরিব সকলেই আনন্দে শরিক হয়।২৭। ঈদের সালাত আদায় করা হয় —।উত্তর: ঈদের সালাত আদায় করা হয় ঈদগাহে।২৮। ঈদুল আজহা মানে —।উত্তর: ঈদুল আজহা মানে কোরবাণীর আনন্দ।২৯। মা-বাবার কাছে সবচেয়ে প্রিয় হলো —।উত্তর: মা-বাবার কাছে সবচেয়ে প্রিয় হলো সন্তান।৩০। — গোশত সবাই খেতে পারে। উত্তর: আকীকার গোশত সবাই খেতে পারে। ৩১। মহান আল্লাহ তাআলা — মাসে — নাজিল করেছেন। উত্তর: মহান আল্লাহ তাআলা রমজান মাসে আল-কোরআন নাজিল করেছেন। ৩২। তাকওয়া মানে —। উত্তর: তাকওয়া মানে সাবধানতা অবলম্বন। ৩৩। জাকাত দিলে সম্পদে আল্লাহ — করেন। উত্তর: জাকাত দিলে সম্পদে আল্লাহ বরকত দান করেন। ৩৪। জাকাতের অর্থ—ও—। উত্তর: জাকাতের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। ৩৫। সবাইকে — দেওয়া যায় না। উত্তর: সবাইকে জাকাত দেওয়া যায় না। ৩৬। জীবনে মাত্র একবার — করা ফরজ। উত্তর: জীবনে মাত্র একবার হজ করা ফরজ। ৩৭। — বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। উত্তর: হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। ৩৮। পরিষ্কার-পরিচ্ছন্নতা — অঙ্গ। উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ৩৯। — করা রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত।উত্তর: মেসওয়াক করা রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত। ৪০। — পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন। উত্তর: রাসূল হজরত মুহাম্মদ (সা.) পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন।