অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ঈমান কাকে বলে? আকাইদ বলতে কী বোঝো? আলোচনা করো।উত্তর: ঈমানের পরিচয়: ঈমান আরবি শব্দ। ঈমান শব্দের অর্থ দৃঢ়বিশ্বাস। ইসলামি শরিয়াতের পরিভাষায়, রাসূল হজরত মুহম্মদ (সা.) আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু প্রচার করেছেন, সেসব বিষয় অন্তরে দৃঢ়ভাবে ধারণ করা ও মুখে স্বীকার করার নাম ঈমান।আকাইদের পরিচয়: আরবি আকিদা শব্দ বহু বচনে আকাইদ হয়েছে। আকিদা শব্দের অর্থও দৃঢ়বিশ্বাস। আল্লাহ তাআলা এক। মহানবী হজরত মুহম্মদ (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। আসমানি কিতাব, ফেরেশতা, আখিরাত, জান্নাত-জাহান্নাম প্রভৃতি মৌলিক বিষয়ে দৃঢ়বিশ্বাসের নাম আকিদা।একজন মুসলমান হওয়ার শর্ত হিসেবে ঈমান-আকিদা বিশুদ্ধ হওয়া খুবই জরুরি।প্রশ্ন: আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।উত্তর: আল্লাহ তাআলার পরিচয়: পবিত্র আল কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে বলা হয়েছে। যেমন—আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আকাশ ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে, সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ তাআলা সবার খাদ্য জোগান। তিনি আমাদের খুব ভালোবাসেন। তিনি সর্বজ্ঞানী, সর্বশ্রোতা, সহনশীল, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তিনি এক ও অদ্বিতীয়। তাঁর সমকক্ষ আর কেউ নেই। তিনি চিরকাল আছেন এবং থাকবেন। তাঁর আহার ও নিদ্রা নেই। তিনি আমাদের সবকিছু দেখেন ও শোনেন। তিনি শেষ বিচারের দিনে বিচারের জন্য আমাদের আবার জীবিত করবেন।আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় তাঁর সৃষ্টিজগতের সঙ্গে মিশে রয়েছে। অর্থাৎ আকাশ, পৃথিবী, গ্রহ-নক্ষত্র, পাহাড়-পর্বত, জীবজন্তু প্রভৃতি সৃষ্টির রহস্যই আল্লাহ তাআলার অতুলনীয় পরিচয় বহন করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল