অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: মানুষ কী বানাতে পারে আর কী বানাতে পারে না, তার বর্ণনা দাও।উত্তর: মহাবিজ্ঞানী ও মহাশক্তির অধিকারী আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা হিসেবে তৈরি করেছেন। আর মানুষ আল্লাহ তায়ালা প্রদত্ত জ্ঞানের দ্বারা তার প্রয়োজনে নানাবিধ দ্রব্য তৈরি করে থাকে। তবে অনেক কিছুই আছে, যা মানুষ তৈরি করতে পারে না। নিচে তার বর্ণনা দেওয়া হলো।মানুষ বানাতে পারে: বাড়িঘর, দালানকোঠা, সড়ক, কালভার্ট, পুল, নৌকা, লঞ্চ, স্টিমার, ফেরি, বাস, ট্রাক, জিপ, ট্যাক্সি, চেয়ার, টেবিল, খাট, সোফাসেট, ফ্যান, টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার, ফ্রিজ, বৈদ্যুতিক বাতি, রেডিও ইত্যাদি।মানুষ বানাতে পারে না: চন্দ্র, সূর্য, গ্রহ-নক্ষত্র, সাগর, মহাসাগর, পাহাড়-পর্বত, জীবজন্তু, আকাশ-বাতাস, নদ-নদী, গাছপালা, ফল-শস্য ইত্যাদি।প্রশ্ন: মুসলিম কাকে বলে? একজন মুসলিমের আচার-আচরণ কেমন? বিবরণ দাও।উত্তর: মুসলিমের পরিচয়: ‘মুসলিম’ শব্দের অর্থ আত্মসমর্পণ করা। যেসব লোক এক আল্লাহ তাআলার অস্তিত্ব ও ক্ষমতা স্বীকার করে, তাঁর আদেশমতো জীবন পরিচালনা করে, তাঁর কাছে আত্মসমর্পণ করে, তাদের মুসলিম বলে।মুসলিমের আচার-আচরণ: যারা মুসলিম, তাদের আচার-আচরণ হয় সুন্দর। তারা মিথ্যা কথা বলে না। কাউকে কষ্ট দেয় না। চুরি-ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি করে না। পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করে। আল্লাহ তাআলার ইবাদত করে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত পথে চলে এবং বিপদ-আপদে একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করে।প্রশ্ন: সারা বিশ্বের পালনকর্তা কে? তাঁর লালনপালনের একটি বর্ণনা দাও।উত্তর: সারা বিশ্বের পালনকর্তা: সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তাআলা। তিনিই সবকিছু সৃষ্টি করেছেন। মানুষ, গাছপালা, পশুপাখি খাদ্য ছাড়া বাঁচতে পারে না। সবার একই ধরনের খাদ্যের প্রয়োজনও হয় না। মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জন্যই ভিন্ন ভিন্ন খাদ্যের সরবরাহ নিশ্চিত করেছেন।তাঁর লালনপালনের বিবরণ: আমরা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বেঁচে থাকি। শ্বাস নেওয়ার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি এবং শ্বাস ত্যাগ করার সময় বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়ি। গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আমরা সেই অক্সিজেন গ্রহণ করি। আল্লাহ তাআলার মহিমা কত বড়! আমাদের জন্য যেটা বিষ, গাছপালার জন্য তা খাদ্য তৈরির উপাদান।পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। সূর্যের আলো ছাড়াও জীবকুল বাঁচতে পারে না। শক্তি পায় না। মহান আল্লাহ তাআলা আমাদের চারপাশে অঢেল আলো-পানি ছড়িয়ে রেখেছেন। তাঁর মহিমার কোনো শেষ নেই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল