আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা বহুনির্বাচনী অংশ অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা বিষয় থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী অংশ ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-১।অধ্যায়-১১. মানুষ কোনটি বানাতে পারে?ক) গ্রহ-নক্ষত্র খ) জীবজন্তু গ) চেয়ার-টেবিল ঘ) ফলমূল২. কার ইচ্ছায় আমাদের জন্ম ও মৃত্যু হয়?ক) মানুষের খ) নবী-রাসূলের গ) আল্লাহর ঘ) জ্ঞানী ব্যক্তির ৩. শ্বাস নেওয়ার সময় কী গ্রহণ করি?ক) কার্বন ডাইঅক্সাইড খ) পানি গ) অক্সিজেন ঘ) খাদ্য৪. পানির অপর নাম কী?ক) শরবত খ) জীবন গ) নদী ঘ) সাগর ৫. সারা বিশ্বের পালনকর্তা কে?ক) মানুষ খ) বৈজ্ঞানিক গ) আল্লাহ তাআলা ঘ) ঈমানদার ব্যক্তি ৬. আল-আসমাউল হুসনা বলতে কী বোঝ?ক) মানুষের গুণসমূহ খ) আকাশ গ) জীবজন্তুর গুণসমূহ ঘ) আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ ৭. খালিক শব্দের অর্থ কী?ক) পালনকর্তা খ) সৃষ্টিকর্তা গ) রিজিকদাতা ঘ) দয়ালু ৮. বাসিরুন শব্দটির অর্থ কী?ক) আল্লাহ তাআলা সর্বশ্রোতা খ) আল্লাহ তাআলা সহনশীল গ) আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা ঘ) আল্লাহ তাআলা সর্বশক্তিমান৯. কাদিরুন শব্দের অর্থ কী?ক) আল্লাহ সর্বদ্রষ্টা খ) আল্লাহ তাআলা সর্বশ্রোতা গ) আল্লাহ সৃষ্টিকর্তা ঘ) আল্লাহ সর্বশক্তিমান ১০. খাতামুন্নাবিয়িন কে?ক) হজরত আবু বকর (রা.) খ) হজরত ঈসা (আ.) গ) হজরত মুহাম্মদ (সা.) ঘ) হজরত মূসা (আ.) ১১. নবী-রাসূলের কাছে আল্লাহ তাআলার বাণী নিয়ে আসতেন কে?ক) হজরত আদম (আ.) খ) হজরত জিবরাইল (আ.) গ) হজরত ইবরাহীম (আ.) ঘ) হজরত ইসরাফিল (আ.) ১২. চিরস্থায়ী সুখের স্থান কোনটি?ক) নিজের বাড়ি খ) কবর গ) জাহান্নাম ঘ) জান্নাত ১৩. চিরস্থায়ী শাস্তির স্থান কোনটি?ক) বনজঙ্গল খ) নদনদী গ) হাটবাজার ঘ) জাহান্নাম ১৪. ঈমান শব্দের অর্থ কী?ক) দৃঢ় বিশ্বাস খ) মনে রাখা গ) বিশ্বাস ঘ) প্রকাশ করা ১৫. ভূপৃষ্ঠে যত প্রাণী আছে সবার খাদ্যদানের দায়িত্ব কার?ক) মা-বাবার খ) গাছপালার গ) আল্লাহ তাআলার ঘ) নিজের ১৬. মিজান কী?ক) পরিমাপক খ) জানা গ) শক্তিমান ঘ) পাপী ১৭. আল্লাহ তাআলার নির্দেশে কে শিঙা ফুঁক দেবেন?ক) হজরত ইসরাফিল (আ.) খ) হজরত আদম (আ.) গ) হজরত জিব্রাইল (আ.) ঘ) ইবলিশ১৮. কারা আল্লাহ তাআলার নির্দেশের জন্য সর্বদা প্রস্তুত থাকেন?ক) মানুষেরা খ) ফেরেশতারা গ) জিনেরা ঘ) পরিরা১৯. গাছপালা বাতাস থেকে কী গ্রহণ করে?ক) অক্সিজেন খ) কার্বন ডাইঅক্সাইড গ) সালফার ঘ) নাইট্রোজেন ২০. আল্লাহ তাআলা কাকে পছন্দ করেন না?ক) অপচয়কারীকে খ) জমাকারীকে গ) খরচকারীকে ঘ) কোনোটি নয় ২১. শক্তির মূল উৎস কোনটি?ক) সূর্য খ) বিদ্যুৎ গ) পানি ঘ) খাদ্য ২২. মানুষ পথ চলতে গিয়ে কখন ভুল করে?ক) কখনো কখনো খ) মনের অজান্তে গ) না বুঝে ঘ) হঠাৎ ২৩. আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ কারা?ক) নবী-রাসূলেরা খ) ফেরেশতারা গ) জিনেরা ঘ) গাছপালা২৪. মানুষের কাছে নবী- রাসূলেরা কেন এসেছেন?ক) কথা বলতে খ) হেদায়েত করতে গ) বক্তৃতা করতে ঘ) ধর্ম প্রচার করতে ২৫. পরকালীন জীবনের প্রথম ধাপ কোনটি!ক) কবর খ) দুনিয়া গ) হাসরের ময়দান ঘ) বেহেশত২৬. হালিমুন শব্দটির অর্থ কী?ক) আল্লাহ তাআলা সর্বশ্রোতা খ) আল্লাহ তাআলা অতি সহনশীল গ) আল্লাহ তাআলা দয়ালু ঘ) আল্লাহ তাআলা সর্বশক্তিমান। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালইসলাম শিক্ষা বহুনির্বাচনী অংশ-১-এর সঠিক উত্তর: ১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ক ২১. ক ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. ক ২৬. খ।বাংলাদীদার চৌধুরী, শিক্ষকআইডিয়াল সরকারি, প্রাথমিক বিদ্যালয়, ঢাকা এক কথায় প্রকাশ অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয় থেকে এক কথায় প্রকাশ অংশটি ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৪।# এক কথায় প্রকাশ কর।নানা বর্ণের—বিচিত্র।রক্ষা করা হয়েছে এমন—সংরক্ষিত।দলের নেতা—দলপতি।যে সহজে রেগে ওঠে—রগচটা।গায়ে জোর আছে এমন—শক্তিধর।ছড়িয়ে-ছিটিয়ে থাকা—এলোমেলো।প্রচুর ভূ-সম্পত্তির মালিক—জোতদার।সাধারণ জনগণের নেতা—জননেতা।মহৎ মনের অধিকারী—মহানুভব।অনেক জ্ঞানের অধিকারী—আলেম।ঋণের বিনিময়ে কোনো জিনিস গচ্ছিত রাখা—বন্ধক।পরের সুখ দেখে যে কাতর হয়—ঈর্ষা/পরশ্রীকাতর।আগুনের উত্তাপ—বহ্নিতাপ।জানার ইচ্ছে—কৌতূহল।কথা বলার শক্তি হারিয়ে ফেলা—হতবাক।যার অন্ত নেই—অনন্ত।যার সীমা নেই—নিঃসীম।যেখানে কোনো শব্দ নেই—নৈঃশব্দ্য।পাখির ডাক—কূজন।চিরদিন মনে রাখার মতো—অবিস্মরণীয়।যা আসল নয়—কৃত্রিম।চারদিকে ঘোরা—প্রদক্ষিণ।যা আগে ঘটেনি—অভূতপূর্ব।আনন্দের উচ্ছ্বাস—রোমান্স।যা আকাশে চরে—খেচর।বৃষ্টির পানি—বারি।পানি দিয়ে পরিষ্কার করা—প্রক্ষালন।যিনি সব সময় ধর্মের পথে চলেন—পরহেজগার।অনুকরণের যোগ্য—অনুকরণীয়।অভ্যাস নেই যার—অনভ্যাস।অবশ্যই ঘটিবে যা—অবশ্যম্ভাবী।অবাঞ্ছিত প্রবেশ—অনুপ্রবেশ।অণু থেকে তৈরি—আণবিক।অন্য গতি না থাকা—অগত্যা।অন্য সবার মতো নয় যা—অনন্যসাধারণ।অপকারের ইচ্ছা—অপচিকীর্ষা।অংশ আছে যার—অংশীদার।দিন ও রাত্রি—অহোরাত্রি।অক্ষির অগোচরে—পরোক্ষ।অক্ষির সম্মুখে—প্রত্যক্ষ।আগে যিনি জন্মেছেন—অগ্রজ।আগে আগে গমন করে যে—অগ্রগামী।অন্য কোনো উপায় নেই যার—অনন্যোপায়।অনুগতের ভাব—আনুগত্য।অন্য ভাষায় রূপান্তরিত—অনূদিত।অতি দীর্ঘ নয় যা—নাতিদীর্ঘ।অল্পে ভাঙে যা—ক্ষণভঙ্গুর।অগ্নি-সম্পর্কীয়—আগ্নেয়।অর্থের পরিধি না ছাড়িয়ে—যথার্থ।আহারে সংযমী—মিতাহারী।আয় অনুসারে খরচ করে যে—মিতব্যয়ী।আকাশ ও পৃথিবী—ক্রন্দসী।আনন্দের অভাব—নিরানন্দ।আট প্রহর পরার মতো—আটপৌরে।ইতিহাস লেখক—ঐতিহাসিক।ইহকাল-সম্পর্কিত—ঐহিক।ঈষৎ লাল—আরক্ত।উপকারীর উপকার স্বীকার করে না যে—অকৃতজ্ঞ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল