প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর গণিত বিষয়ের ১২ নম্বর অধ্যায় থেকে আলোচনা করব। যেকোনো পরিমাপের বিভিন্ন একককে কোনো নির্দিষ্ট এককে পরিণত করতে হলে ওই পরিমাপের মূল একক এর সঙ্গে অন্য একক সমূহের সম্পর্ক অবশ্যই জানা থাকতে হবে এবং মনে রাখতে হবে। এ ছাড়া একটা খুব সহজ কৌশল অনুসরণ করেও পরিমাপের বিভিন্ন একককে যেকোনো এককে পরিণত করা যায়।এই কৌশলগত পদ্ধতির জন্য পুরো ছকটি মনে রাখতে হবে।এই পদ্ধতি অনুসারে যেকোনো এককের বাম থেকে ডান দিকে যেতে হলে গুণ করে যেতে হয়। আর ডান থেকে বামে আসতে হলে ভাগ করে আসতে হয়। ভাগ  কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি  গুণ  গ্রাম  গুণ  লিটার এখন কথা হলো, কত দিয়ে, কীভাবে গুণ বা ভাগ করতে হবে। ব্যাপারটা খুবই সহজ। যে ঘর বা যে একক থেকে যাওয়া শুরু হবে, সেই ঘর বা সেই একককে ১ ধরে তারপর যেই ঘর বা যেই একক পর্যন্ত যাওয়া হবে সেই ঘর পর্যন্ত যতটা ঘর আছে, ১ এর ডানে ততটা শূন্য বসিয়ে গুণ বা ভাগ করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। যেমন, বলা হল: ৬ কিলোমিটার ২৩৭ সেন্টিমিটারকে মিটারে প্রকাশ কর।সমাধান: এখানে, ৬ কিলোমিটার = (৬১০০০) মিটার = ৬০০০.০০ মিটার ২৩৭ সেন্টিমিটার = (২৩৭১০০) মিটার = ২.৩৭ মিটার ৬ কিলোমিটার ২৩৭ সেন্টিমিটার = ৬০০২.৩৭ মিটারউত্তর: ৬০০২.৩৭ মিটারএবার, সমাধানটি লক্ষ করা যাক। ৬ কিলোমিটারকে মিটারে প্রকাশ করার জন্য প্রথমে ৬ কিলোমিটার লিখে ‘=’ চিহ্ন দেয়া হয়েছে। তারপর ৬ লিখে দেখা গেল, কিলোমিটার থেকে মিটারে যেতে হলে বাম থেকে ডানে যেতে হবে। আর বাম থেকে ডানে যেতে হলে গুণ করে যেতে হবে। তাই ৬ এর ডানে ‘’ গুণ চিহ্ন দেওয়া হয়েছে। এরপর যেহেতু ‘কিলো’ থেকে যাত্রা শুরু। তাই নিয়ম অনুসারে ‘কিলো’র ঘরের জন্য ১ ধরা হয়েছে। তারপর মিটার পর্যন্ত তিনটি ঘর থাকে। তাই ১ এর ডানে তিনটি শূন্য ‘০’ দেয়া হয়েছে। অর্থাৎ ৬ কিলোমিটার = (৬১০০০) = ৬০০০ মিটার পাওয়া গেল। আবার, একইভাবে দ্বিতীয় ধাপে ২৩৭ সে.মি.কে মিটারে প্রকাশ করার জন্য ২৩৭ সেন্টিমিটার = ২৩৭ লিখে দেখা গেল সেন্টিমিটার থেকে মিটারে আসতে হলে ডান থেকে বামে আসতে হবে। আর ডান থেকে বামে আসতে হলে ভাগ করে আসতে হয়। তাই ২৩৭ এর ডানে ‘’ ভাগ চিহ্ন দেয়া হয়েছে। এরপর নিয়ম অনুসারে সেন্টিমিটারের ঘরের জন্য ১ ধরে মিটার পর্যন্ত দুইটি ঘর পাওয়া গেল। তাই ১ এর ডানে দুইটি শূন্য ‘০’ বসিয়ে ১০০ পাওয়া গেল এবং ২৩৭-কে ১০০ দিয়ে ভাগ করা হলো।অর্থাৎ, ২৩৭ সেন্টিমিটার = (২৩৭১০০) মিটার = ২.৩৭ মিটার। তারপর যোগ করে কাঙ্ক্ষিত ফল ৬০০২.৩৭ মিটার পাওয়া গেল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল