প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব-২ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ গণিত বিষয়ের পুরো সিলেবাস থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে দ্বিতীয় পর্বের ২য় অংশ আলোচনা করব।প্রশ্ন: জমা খরচের খাতার হিসাবকে কয়টি ভাগে ভাগ করা হয়?উত্তর: ২টি।প্রশ্ন: জমা খরচের খাতায় কোন দিকে জমা লেখা হয়?উত্তর: জমা খরচের খাতায় বাঁ দিকে ‘জমা’ লেখা হয়।প্রশ্ন: দৈনিক জমা খরচ বলতে কী বোঝো?উত্তর: দৈনিক জমা খরচ বলতে এক দিনের আয়-ব্যয়ের হিসাব বোঝায়।প্রশ্ন: ক্যালকুলেটর কী?উত্তর: ক্যালকুলেটর হিসাব-নিকাশের একটি সহায়ক যন্ত্র।প্রশ্ন: ক্যালকুলেটরের সাহায্যে কী করা হয়?উত্তর: ক্যালকুলেটরের সাহায্যে অনেক গাণিতিক হিসাব সহজে করা যায়।প্রশ্ন: ক্যালকুলেটরে কয়টি বোতাম থাকে?উত্তর: ক্যালকুলেটরে সাধারণত ২৫টি বোতাম থাকে।প্রশ্ন: ক্যালকুলেটর কীভাবে সচল করতে হয়?উত্তর: ক্যালকুলেটর ব্যবহারের শুরুতে ON/AC টিপে মেশিন সচল করতে হয়।প্রশ্ন: ক্যালকুলেটর কীভাবে বন্ধ করতে হয়?উত্তর: ক্যালকুলেটর ব্যবহার শেষ হলে OFF টিপ দিয়ে ক্যালকুলেটর বন্ধ করতে হয়।প্রশ্ন: বাংলাদেশের মোট আয়তন কত?উত্তর: বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।প্রশ্ন: ২০০১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা কত ছিল?উত্তর: ২০০১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা ছিল প্রায় ১২ কোটি ৩৯ লাখ।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: দশমিক ভগ্নাংশে দশমিক চিহ্নের বাঁয়ে কোনো অঙ্ক না থাকলে সেখানে কী লেখা হয়?উত্তর: দশমিক ভগ্নাংশে দশমিক চিহ্নের বাঁয়ে কোনো অঙ্ক না থাকলে কখনো কখনো একটি শূন্য বসিয়ে সংখ্যাটি লেখা হয়।প্রশ্ন: ০.২×২.২×২.২২ = কত?সমাধান: এখানে, ২ ×২২ ৪৪০.২×২.২ = ০.৪৪আবার, ২২২ ৪৪ ৮৮৮ ৮৮৮০ ৯৭৬৮ ০.২×২.২×২.২২ = ০.৯৭৬৮উত্তর: ০.৯৭৬৮প্রশ্ন: ০.১×০.০১×০.০০১ = কত?সমাধান: এখানে, ১ ×১ ১ ০.১×০.০১ = ০.০০১আবার, ০.০০১×০.০০১এখানে, ১ ×১ ১ ০.১×০.০১×০.০০১ = ০.০০০০০১উত্তর: ০.০০০০০১# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল