আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অনুশীলনী-২ (খ) প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের ২(খ) নম্বর অনুশীলনীর গাণিতিক সমস্যার সমাধান করব।১. নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে,ক. ভাগফল = ভাজ্য ÷ ভাজকখ. ভাজক = ভাজ্য ÷ ভাগফলগ. ভাজ্য = ভাজক × ভাগফল২. নিঃশেষে বিভাজ্য না হলে,ক. ভাগফল = (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাজকখ. ভাজক = (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাগফলগ. ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষপ্রশ্ন: ভাজ্য ৩৭৯২০, ভাগফল ১২ ও ভাগশেষ ০। ভাজক কত?সমাধান: দেওয়া আছে, ভাজ্য = ৩৭৯২০ ভাগফল= ১২, ভাগশেষ = ০এখানে, ভাগশেষ যেহেতু ‘০’সুতরাং, ভাজক = ভাজ্য ÷ ভাগফল= ৩৭৯২০ ÷ ১২= ৩১৬০এখন, ১২)৩৭৯২০(৩১৬০ ৩৬ ১৯ ১২ ৭২ ৭২ ০ ০ ০উত্তর: ৩১৬০প্রশ্ন: ভাজ্য ৭৩৬৩৫, ভাগফল ১৫২, ভাগশেষ ৬৭। ভাজক কত? সমাধান: দেওয়া আছে, ভাজ্য = ৭৩৬৩৫ভাগফল = ১৫২, ভাগশেষ = ৬৭সুতরাং, ভাজক = (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাগফল= (৭৩৬৩৫-৬৭) ÷ ১৫২= ৭৩৫৬৮ ÷ ১৫২ = ৪৮৪উত্তর: ৪৮৪এখানে, ১৫২)৭৩৫৬৮(৪৮৪ ৬০৮ ১২৭৬ ১২১৬ ৬০৮ ৬০৮ ০প্রশ্ন: ১০০০০ ঘণ্টায় কত দিন? কত ঘণ্টা?সমাধান: ২৪ ঘণ্টা = ১ দিনসুতরাং,১০০০০ ঘণ্টা = ১০০০০ ঘণ্টা ÷ ২৪এখানে, ২৪)১০০০০ ঘণ্টা (৪১৬ দিন ৯৬ ৪০ ২৪ ১৬০ ১৪৪ ১৬ ঘণ্টাসুতরাং, ১০০০০ ঘণ্টায় ৪১৬ দিন ১৬ ঘণ্টাউত্তর: ৪১৬ দিন ১৬ ঘণ্টা# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল