প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অনুশীলনী-২ (খ)  প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ গণিত বিষয়ের ২(খ) নম্বর অনুশীলনীর গাণিতিক সমস্যার সমাধান করব। এ ধরনের অন্য গাণিতিক সমস্যাগুলো নিজেরা চেষ্টা করবে এবং বার বার অনুশীলন করবে।প্রশ্ন: ৮, ৩, ৫, ০, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করো।সমাধান: এখানে ৮, ৩, ৫, ০, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৮৭৫৩০তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯এখন, ৯৯৯)৮৭৫৩০(৮৭ ৭৯৯২ ৭৬১০ ৬৯৯৩ ৬১৭উত্তর: ভাগফল ৮৭, ভাগশেষ ৬১৭।প্রশ্ন: ১৪০ টাকা করে প্রতিজনকে দিলে ১০৫০০ টাকা খরচ হয়। কতজন লোককে এ টাকা দেওয়া যাবে?সমাধান: প্রশ্নমতে,১৪০ টাকা করে প্রতিজনকে, অর্থাৎ ১ জনকে দিলে খরচ হয় ১০৫০০ টাকা।সুতরাং, এ টাকা দেওয়া যাবে, (১০৫০০÷১৪০) জন লোককে।এখানে, ১৪০)১০৫০০(৭৫ ৯৮০ ৭০০ ৭০০ ০সুতরাং, ৭৫ জন লোককে এ টাকা দেওয়া যাবে।উত্তর: ৭৫ জন।প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৮৯২৬২। একটি সংখ্যা ৩৪২ হলে অপর সংখ্যাটি কত?সমাধান: মনে করি, অপর সংখ্যাটি ‘ক’প্রশ্নমতে,৩৪২× ক = ৮৯২৬২বা, ক = ৮৯২৬২ ÷ ৩৪২বা, ক = ২৬১সুতরাং, অপর সংখ্যাটি ২৬১উত্তর: ২৬১।রাফ:৩৪২)৮৯২৬২(২৬১ ৬৮৪ ২০৮৬ ২০৫২ ৩৪২ ৩৪২ ০