আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অংশ-১ প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের অধ্যায়-১ থেকে ৯ম অধ্যায় পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। সমাপনী পরীক্ষায় আবশ্যকীয় প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। কাজেই ১০টি সংক্ষেপে উত্তরের জন্য ১০ নম্বর নিশ্চিত করতে হলে অবশ্যই সম্পূর্ণ পাঠ্যসূচির প্রতিটি অধ্যায় ভালোভাবে আয়ত্ত করতে হবে। বিশেষ করে উদাহরণ এবং অনুশীলনীর ছোট ছোট অঙ্ক, বক্স করা কথাগুলো, বিভিন্ন সূত্র, পরিমাপের বিভিন্ন এককাবলি—এ সম্পর্কে অবশ্যই ভালোভাবে জানা থাকতে হবে। এবার এসো, নির্বাচিত কিছু সংক্ষেপে উত্তর জেনে নেওয়া যাক।প্রশ্ন: বিয়োজন ৯৮৫২১৪ এবং বিয়োজ্য ৯৭৪৬৫ হলে, বিয়োগফল কত?উত্তর: বিয়োজন ৯৮৫২১৪ বিয়োজ্য ৯৭৪৬৫ নির্ণেয় বিয়োগফল ৮৮৭৭৪৯প্রশ্ন: কোন সংখ্যা থেকে ৬৮৯৭৫ বিয়োগ করলে বিয়োগফল ৭৯৪৭৬৮ হয়?উত্তর: নির্ণেয় সংখ্যাটি হবে (৬৮৯৭৫+৭৯৪৭৬৮) = ৮৬৩৭৪৩প্রশ্ন: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?উত্তর: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা: ১০০০০০ পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা : ৯৯৯৯৯ নির্ণেয় বিয়োগফল ১প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফল ৯ লক্ষ হবে?উত্তর: নির্ণেয় সংখ্যাটি হবে ৯০০০০০ থেকে ৯৯৯৯-এর বিয়োগফল। কাজেই (৯০০০০০-৯৯৯) = ৮৯০০০১অর্থাৎ চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ৮৯০০০১ যোগ করলে যোগফল ৯ লক্ষ হবে।প্রশ্ন: ৬, ৮, ৯, ৫, ০, ৪ অঙ্কগুলোর প্রত্যেকটি একবার ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?উত্তর: ৬, ৮, ৯, ৫, ০, ৪ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা: ৯৮৬৫৪০ ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা: ৪০৫৬৮৯ নির্ণেয় বিয়োগফল ৫৮০৮৫১প্রশ্ন: ৯, ৪, ০, ২, ৬ অঙ্ক কয়টি একবার নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি লেখ।উত্তর: এখানে, প্রদত্ত অঙ্ক: ৯, ৪, ০, ২, ৬যেহেতু ০