আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে ষষ্ঠ অধ্যায়ের গড় বিষয়বস্তুটির অনুশীলনী। এসো তাহলে, শুরুতে জেনে নেওয়া যাক, গড় বলতে কী বোঝায়? গড়: এক জাতীয় একাধিক রাশির সমষ্টি বা যোগফলকে সেই রাশিগুলোর মোটসংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে ওই রাশির গড় বলা হয়। সুতরাং, গড়=রাশিগুলোর যোগফল—রাশির সংখ্যা। যেমন প্রশ্নে আছে: ৮, ১০, ১৭, ২৮ ও ৩৭ সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। এখানে সংখ্যা আছে ৫টি এবং এদের যোগফল ১০০। পূর্বে বর্ণিত আলোচনা ও সূত্র অনুসারে এই ১০০-কে ৫ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ২০। সুতরাং ৮, ১০, ১৭, ২৮ ও ৩৭-এর গড় হবে ২০। এখন অঙ্কটি সমাধানের জন্য কীভাবে সাজাতে হবে তা দেখা যাক। সমাধান: এখানে, রাশিগুলোর যোগফল = (৮+১০+১৭+২৮+৩৭) = ১০০ রাশিগুলোর সংখ্যা = ৫সুতরাং, রাশিগুলোর গড় = ১০০—৫ = ২০উত্তর: নির্ণেয় গড় ২০। এই নিয়ম অনুসারে আমরা অনুশীলনী ৬-এর এক নম্বর প্রশ্নের ‘ক’ থেকে ‘চ’ পর্যন্ত সমাধানের চেষ্টা করতে পারি। এবার এসো, এই অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেখা যাক। প্রশ্ন: মলি বার্ষিক পরীক্ষায় বাংলায় ৬৮, গণিতে ৯৬, ইংরেজিতে ৮১, পরিবেশ পরিচিতি-বিজ্ঞানে ৭৭ ও পরিবেশ পরিচিতি সমাজে ৭৩ নম্বর পেয়েছে। সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে? সমাধান: মলি বার্ষিক পরীক্ষায়— বাংলায় পেয়েছে ৬৮ নম্বর গণিতে ,, ৯৬ ,, ইংরেজিতে ,, ৮১ ,, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ,, ৭৭ ,, পরিবেশ পরিচিতি-সমাজে ,, ৭৩ ,,মলি ৫টি বিষয়ে মোট পেয়েছে ৩৯৫ নম্বর সুতরাং ৫টি বিষয়ে গড়ে পেয়েছে : ৩৯৫ নম্বর— ৫ = ৭৯ নম্বর :. সে প্রতি বিষয়ে গড়ে ৭৯ নম্বর পেয়েছে। উত্তর: ৭৯ নম্বর। প্রশ্ন: সাতটি সংখ্যার যোগফল ৪০১। প্রথম তিনটি সংখ্যার গড় ৫৬ এবং শেষের তিনটি সংখ্যার গড় ৫৮। শেষের সংখ্যাটি কত?সমাধান: এখানে, প্রথম ৩টি সংখ্যার গড় ৫৬:. প্রথম ৩টি সংখ্যার যোগফল (৫৬–৩) =১৬৮আবার, শেষের ৩টি সংখ্যার গড় ৫৮:. শেষের ৩টি সংখ্যার যোগফল (৫৮–৩) = ১৭৪ এখন, প্রথম ৩টি সখ্যার যোগফল ১৬৮শেষের ৩টি সংখ্যার যোগফল ১৭৪প্রথম ৩টি+শেষ ৩টি =৬টি সংখ্যার যোগফল ৩৪২এখানে, ৭টি সংখ্যার যোগফল ৪০১প্রথম ৩টি +শেষ ৩টি=৬টি সংখ্যার যোগফল ৩৪২ চতুর্থ সংখ্যা (বিয়োগ করে) ৫৯সুতরাং চতুর্থ সংখ্যাটি ৫৯উত্তর: ৫৯।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল