আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে গণিতের ষষ্ঠ অধ্যায়ের গড় বিষয়ের অনুশীলনী।প্রশ্ন: ১১টি সংখ্যার মধ্যে প্রথম ৬টি সংখ্যার গড় ৮৭ এবং শেষের ৫টি সংখ্যার গড় ১৩১। সব সংখ্যার গড় কত?সমাধান: এখানে, প্রথম ৬টি সংখ্যার গড় ৮৭ :. প্রথম ৬টি সংখ্যার যোগফল (৮৭–৬) =৫২২আবার, শেষের ৫টি সংখ্যার গড় ১৩১ :. শেষের ৫টি সংখ্যার যোগফল (১৩১–৫) = ৬৫৫এখন, প্রথম ৬টি সংখ্যার যোগফল ৫২২ শেষের ৫টি সংখ্যার যোগফল ৬৫৫ :. ১১টি সংখ্যার যোগফল ১১৭৭সুতরাং ১১টি সংখ্যার গড় (১১৭৭—১১) = ১০৭অতএব, সব সংখ্যার গড় ১০৭। উত্তর: ১০৭। প্রশ্ন: ৩ সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বছর। ওই তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৩ বছর। মাতার বয়স ২২ বছর হলে পিতার বয়স কত? সমাধান : এখানে, ৩ সন্তান+ পিতা=৪ জনের বয়সের গড় ১৭ বছর :. ৪ জনের বয়সের যোগফল (১৭–৪) বছর আবার, = ৬৮ বছর৩ সন্তান+মাতা=৪ জনের বয়সের গড় ১৩ বছর :. ৪ জনের বয়সের যোগফল (১৩–৪) বছর = ৫২ বছর এখন, ৩ সন্তান ও মাতার বয়সের যোগফল ৫২ বছর মাতার বয়স ২২ বছর সুতরাং ৩ সন্তানের বয়স (বিয়োগ করে) ৩০ বছরএখানে, ৩ সন্তান ও পিতার বয়সের যোগফল ৬৮ বছর ৩ সন্তানের বয়স ৩০ বছরসুতরাং পিতার বয়স (বিয়োগ করে) ৩৮ বছরউত্তর: ৩৮ বছর।প্রশ্ন: অপু ও দীপুর গড় বয়স ২২ বছর, দীপু ও টিপুর গড় বয়স ২৩ বছর। অপুর বয়স ২১ বছর; দীপু ও টিপুর বয়স কত?সমাধান: অপু ও দীপু ২ জনের গড় বয়স ২২ বছর অপু ও দীপু ২ জনের বয়সের যোগফল (২২×২) বছর = ৪৪ বছরআবার, দীপু ও টিপু ২ জনের গড় বয়স ২৩ বছর অপু ও দীপু ২ জনের বয়সের যোগফল (২৩×২) বছর = ৪৬ বছরএখন, অপু ও দীপুর বয়সের যোগফল ৪৪ বছর অপুর বয়স ২১ বছর সুতরাং দীপুর বয়স (বিয়োগ করে) ২৩ বছরআবার, দীপু ও টিপুর বয়সের যোগফল ৪৬ বছর দীপুর বয়স ২৩ বছর সুতরাং টিপুর বয়স (বিয়োগ করে) ২৩ বছরঅতএব, দীপুর বয়স ২৩ বছর এবং টিপুর বয়স ২৩ বছরউত্তর: দীপু ও টিপু প্রত্যেকের বয়স ২৩ বছর।