প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা  সময়-২ ঘণ্টা \ পূর্ণমান-১০০১। কবিতা ও কবির নাম উল্লেখ করে ‘এত হাসি কোথায় পেলে’ অথবা ‘জোনাকিরা’ কবিতার প্রথম আট লাইন মুখস্থ লেখো। ১ + ১ + ৮ = ১০ ২। ব্যাখ্যা লেখো। ৫ ক) ‘বিশ্বজগৎ দেখবো আমি / আপন হাতের মুঠোয় পুরে।’অথবা, খ) ‘খুকুমণিরা দরজা খোলো, আমরা মুক্তিযোদ্ধা।’৩। নিচের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। ৪ – ৩ = ১২ক) বাংলাদেশের কামার-কুমোরেরা কী কী জিনিস তৈরি করে?খ) মহানবী (সা.) কোন চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন?গ) মজলুম শব্দের অর্থ কী? কাকে মজলুম জননেতা বলা হতো? কেন? ঘ) আমাদের দেশে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে? এদের বাঁচিয়ে রাখার জন্য আমরা কী করতে পারি?ঙ) ‘প্রাণের চেয়েও মান বড়’—শিক্ষক এ কথা বললেন কেন?৪। শব্দার্থ লেখো (যেকোনো পাঁচটি)। ৫নিসর্গ, সাধু, নয়ন, সমাবেশ, উদার, সতত।৫। যেকোনো পাঁচটি শব্দ ব্যবহার করে পাঁচটি বাক্য রচনা করো। ৫প্রাচীর, সানন্দে, মেধাবী, চরকা, মৌলিক, কম্পিউটার।৬। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসাও। ৫এ কেমন শিশু তেতো খেতে তার আনন্দ এ জন্য ওর ডাকনাম রাখা হলো তেতো তেতো থেকে তিতু তার সাথে মীর লাগিয়ে হলো তিতুমীর।৭। নিচের প্রদত্ত অংশটুকু খাতায় লিখে বন্ধনীর ( ) মধ্য থেকে সঠিক অংশটুকু বেছে নিয়ে এর পাশে লেখো। ৫ক) কে দিয়েছে রঙিন ঠোঁটে—(কোন সে লতার দুলদুলানি/কলমি ফুলের গুলগুলানি/পাটের বনের বউটুবানি)খ) দধীচি ছিলেন— (একজন দেবতা/একজন ঋষি/একজন বীর)গ) শহীদ তিতুমীর জন্মগ্রহণ করেন— (১৭৮২/১৮৭২/১৯৭২ সালে)ঘ) মহাস্থানগড় বগুড়া থেকে— (৭ মাইল/৮ মাইল/৯ মাইল দূরে অবস্থিত)ঙ) ‘কে?’ কবিতাটি লিখছেন— (জসীমউদ্দীন/ঈশ্বরচন্দ্র গুপ্ত/রবীন্দ্রনাথ ঠাকুর)৮। বিপরীত শব্দ লেখো (যেকোনো ৫টি)। ৫স্বাধীন, বন্য, প্রশংসা, দিবস, খোলা, আনন্দ।অথবা, প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ৫টি প্রশ্ন তৈরি করো।প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ। এ দেশের নদী, মাঠ, অরণ্য আর পাহাড়ের রূপ দেখে আমরা মুগ্ধ হই। এ দেশের দিগন্তজোড়া ফসলের খেত। দখিনা বাতাসে দোলে মাঠের ফসল। সবুজ মাঠের বুক চিরে বয়ে গেছে নদী। তার স্বচ্ছ পানির নিচে চিকচিক করে বালি।৯। যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো (যেকোনো পাঁচটি)। ১ – ৫ = ৫ ঞ্চ, ল্প, ষ্ঠ, ক্ত, ণ্ড, ন্দ।১০। প্রদত্ত শব্দের দুটি করে সমার্থক শব্দ লেখো (যেকোনো ৫টি)। ৫বায়ু, পাহাড়, মাটি, চাঁদ, নদী, সূর্য।১১। এক কথায় প্রকাশ করো (যেকোনো ৫টি)। ৫যে বেশি কথা বলে, যে উপকারীর উপকার স্বীকার করে, বরণ করার যোগ্য, অহংকার নেই এমন, প্রহরা দেয় যে, ভাবা যায় না এমন। ১২। বাক্যে প্রদত্ত ক্রিয়া পদগুলোর চলিত রূপ লেখো (যেকোনো ৫টি)। ৫ ক) ফুটবল খেলা চলিতেছে খ) বাগানে ফুল ফুটিয়াছে গ) পাখিরা আকাশে উড়িতেছে ঘ) শিশুটি কাঁদিতেছে ঙ) চিড়িয়াখানায় অনেক জীবজন্তু দেখিলাম চ) আগামীকাল ছোট মামা আসিতেছেন।১৩। সংক্ষিপ্ত উত্তর লেখো (যেকোনো ৪টি)। ২ – ৪ = ৮ক) বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি?খ) খোলামাঠ কী উপদেশ দেয়?গ) শহীদ বুদ্ধিজীবী বলতে আমরা কাদের বুঝি?ঘ) টুনটুনি কুমড়োকে কী খবর দিল?ঙ) জোনাকিরা কোথায় এসে ভিড় জমাল?চ) গরিলা কোন মহাদেশে বাস করে?১৪। ‘আমরা তাঁদের ভুলবো না’—লেখাটির মূলভাব লেখো অথবা, ‘তুলনা’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখো। ৮ ১৫। নিচের যেকোনো একটি বিষয় অলম্বনে রচনা লেখো (১৫০ শব্দের মধ্যে)। ১২ ক) শ্রমের মর্যাদা খ) আমাদের লোকসংগীত গ) বাংলাদেশের পাখি, ঘ) মক্তিযুদ্ধের নয় মাস ঙ) তোমার প্রিয় খেলা।