বিজ্ঞান সময়: ২ ঘণ্টা \ পূর্ণমান-১০০
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট-৫: বিজ্ঞান
[দ্রষ্টব্য: ডান পাশে দেওয়া সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১×১০=১০(ক) তাপে কোন ভিটামিন নষ্ট হয়?(১) ভিটামিন ‘এ’ (২) ভিটামিন ‘বি’ (৩) ভিটামিন ‘সি’ (৪) ভিটামিন ‘ডি’(খ) শীতকালীন ফল কোনটি?(১) কমলালেবু (২) তাল (৩) পেয়ারা (৪) কলা।(গ) কাশফুল কোন ঋতুতে ফোটে? (১) গ্রীষ্ম (২) বর্ষা (৩) শরৎ (৪) শীত(ঘ) কোনটি পানিবাহিত রোগ? (১) যক্ষ্মা (২) ইনফ্লুুয়েঞ্জা (৩) টাইফয়েড (৪) হাম(ঙ) বিজ্ঞানী আবিষ্কৃত জ্ঞানকে মানুষের প্রয়োজনে ব্যবহার করাকে কী বলে?(১) দক্ষতা (২) প্রযুক্তি (৩) পরীক্ষা-নিরীক্ষা (৪) বিজ্ঞান(চ) বর্জ্য থেকে পরিবেশ দূষণ রোধের উপায় কী?(১) বর্জ্য পোড়ানো (২) বর্জ্যের পরিশোধন (৩) বর্জ্য জমিয়ে রাখা (৪) বর্জ্য ঢেকে রাখা(ছ) একটি নিমগাছ সম্পূর্ণভাবে পরিপক্ক হতে কত সময় লাগে?(১) পাঁচ বছর (২) দশ বছর (৩) বিশ বছর (৪) পনের বছর(জ) বিষধর সাপের কয়টি বিষ দাঁত থাকে? (১) দুটি (২) একটি (৩) তিনটি (৪) চারটি(ঝ) বনভূমি ও গাছপালা কমে গেলে কী হয়।(১) বৃষ্টিপাত বাড়ে (২) শীতে ঠান্ডা বাড়ে (৩) তাপমাত্রা বাড়ে (৪) অক্সিজেন বাড়ে(ঞ) টেলিফোনে—কীভাবে তথ্যপ্রবাহ হয়?(১) একমুখী (২) উভয়মুখী (৩) বহুমুখী (৪) কোনোটিই নয়২। শূন্যস্থান পূরণ করো। ২×৫=১০(ক) পৃথিবীতে দিন রাত হয়—গতির ফলে।(খ) সামুদ্রিক মাছের প্রচুর—আছে। (গ) মাছ, মাংস, ডিম ইত্যাদি—আমিষ।(ঘ) যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে তার নাম—।(ঙ) মাছ ফুলকার সাহায্যে—চালায়।৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লেখো, যে বাক্যটি সঠিক সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি সঠিক নয়, সেটির ডান পাশে ‘ভুল’ লেখো। ২×৫=১০(ক) ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগ হয়।(খ) তেলাপোকা একটি মেরুদণ্ডী প্রাণী।(গ) টাইফয়েড একটি বায়ুবাহিত রোগ।(ঘ) তাপ দিলে পদার্থের আয়তন বাড়ে। (ঙ) কাশফুল ফোটে শীতকালে।৪। বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করো। ২×৪=৮(ক) আম, জাম, কাঁঠাল গাছ নির্দিষ্ট স্থানে ফেলতে হবে(খ) জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকলে ১৮৯৮ সালে(গ) বর্জ্য কাগজ ১৮৭৬ সালে(ঘ) প্রথম রিমোট কন্ট্রোল তৈরি হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ নিরাপদ পরিবেশ বজায় থাকবে একবীজপত্রী উদ্ভিদ ৫। সংক্ষেপে উত্তর দাও (যেকোনো ১০টি) ৩×১০=৩০(ক) ধাতু ও অধাতুর তিনটি পার্থক্য লেখো।(খ) তিনটি ক্ষতিকর পতঙ্গের নাম লেখো। এগুলো আমাদের কী কী ক্ষতি করে?(গ) ভিটামিন কী? ভিটামিন কত প্রকার ও কী কী?(ঘ) চুম্বকের মেরু কয়টি? চুম্বকের চারটি ব্যবহার উল্লেখ করো।(ঙ) নিমগাছের বিভিন্ন অংশের নাম লেখো।(চ) রিমোট কন্ট্রোল কী? রিমোট কন্ট্রোল কী কী কাজে ব্যবহার করা হয়?(ছ) বিজ্ঞান কাকে বলে? চিকিৎসা বিজ্ঞানে ব্যবহূত চারটি প্রযুক্তির নাম লেখো।(জ) বায়ুচাপ কী? বায়ুচাপ বাড়া ও কমার কারণ লেখো।(ঝ) স্থিতি শক্তি কাকে বলে?(ঞ) পদার্থের সাধারণ গুণ কয়টি ও কী কী?(ট) চোখের তিনটি রোগের নাম লেখো। রাতকানা রোগ কেন হয়।(ঠ) আবহাওয়া ও জলবায়ু কাকে বলে?৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ৮×৪=৩২(ক) মানবদেহে খনিজ লবণের প্রয়োজনীয়তা উল্লেখ করো।(খ) বস্তুর ওজনের কেন পরিবর্তন হয় ব্যাখ্যা করো।(গ) আলো যে সরল রেখায় চলে তা পরীক্ষার মাধ্যমে বর্ণনা করো।(ঘ) তুমি বাড়িতে কীভাবে স্যালাইন তৈরি করবে লেখো।(ঙ) বর্তমান পৃথিবীতে তথ্য যোগাযোগ এত প্রয়োজনীয় কেন?(চ) লোডশেডিং কী? বিদ্যুৎ শক্তির অপচয় তুমি কীভাবে রোধ করবে।