প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: পরামর্শ
আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইলো। তোমাদের পঠিত বিষয়গুলো রিভিশনের এই চূড়ান্ত মুহূর্তে এসো, পরিবর্তিত প্রশ্ন কাঠামোতে সংযোজিত নতুন বিষয়গুলো সম্পর্কে ধারণা আরেকটু স্পষ্ট করে নিই।বাংলাপ্রশ্নের ধারা অনেকটা আগের মতোই আছে। তবে কিছুটা পরিবর্তন এসেছে, প্রশ্ন ক্রমিক ১৩, ১৪ ও ১৫ নম্বরে। ১৩ নম্বর প্রশ্ন : গত বছর ছিল যেকোনো ৫টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দেওয়া। আর প্রতি প্রশ্নের মান ছিল ১ নম্বর করে। কিন্তু এবারের পরিবর্তিত প্রশ্ন কাঠামো অনুসারে ৬টি প্রশ্নের মধ্যে সংক্ষেপে উত্তর দিতে হবে যেকোনো ৪টি প্রশ্নের। আর প্রতি প্রশ্নের মান হবে ২ নম্বর করে। কাজেই ১ নম্বর পাওয়ার জন্য আগে যতটুকু প্রাসঙ্গিক উত্তর লেখা হতো, ২ নম্বর পাওয়ার জন্য নিশ্চয় প্রাসঙ্গিক ও যথার্থ উত্তর একটু গুছিয়ে সুন্দর করে লিখতে হবে।১৪ নম্বর প্রশ্ন: আগে ছিল শুধু কবিতার মূলভাব লেখা। এবার কিন্তু গল্পের মূলভাবও সংযোজন করা হয়েছে। কাজেই কবিতার মূলভাব শেখার পাশাপাশি গল্পের মূলভাবও শিখে রাখতে হবে।১৫ নম্বর প্রশ্ন : আগে যেকোনো একটি বিষয়ের ওপর রচনা লেখা ছিল। তবে আগের কাঠামোতে সেই রচনা লেখা ছিল অনির্ধারিত শব্দে। অর্থাৎ তোমার ইচ্ছেমতো ২০০ বা ২৫০ অথবা ৩০০ লিখতে পারতে কিন্তু পরিবর্তিত প্রশ্ন কাঠামো অনুসারে এবার রচনা লিখতে হবে নির্ধারিত ১৫০ শব্দের মধ্যে। কাজেই রচনা লেখায় এবার খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আর আগের কাঠামোতে রচনার জন্য নম্বর ছিল ১৫। এবার রচনার জন্য নম্বর থাকছে ১২।গণিতগত বছরের প্রশ্নের ধারায় আবশ্যকীয় প্রশ্ন ছিল ১ নম্বর ও ১৪ নম্বর। পরিবর্তিত প্রশ্নের ধারায় এবার ১, ২ ও ১৪ নম্বর প্রশ্ন থাকছে আবশ্যকীয়। পরিবর্তিত প্রশ্ন কাঠামো অনুসারে ১ নম্বর প্রশ্নে থাকছে ১০টি সংক্ষেপে উত্তর প্রশ্ন। প্রতিটির জন্য ১ নম্বর করে এখানে থাকছে ১০ নম্বর। এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে।২ নম্বর প্রশ্ন: (ক) নম্বর হলো বহু নির্বাচনী। অর্থাৎ সঠিক উত্তরটি লেখো বা সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এই প্রশ্নে যদি বলা হয়, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। তাহলে শুধুই উত্তরটি লিখবে। যেমন—প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।(ক) ৬৫৮২-কে ৩০৮ দ্বারা গুণ করলে দশকের ঘরে বসবে—৭/৫/০৬। উত্তর: ৫এভাবে মোট ৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ২ এর ‘ক’ নম্বর প্রশ্নে। প্রতি প্রশ্নের মান ১ করে এখানে থাকবে ৫ নম্বর এবং উত্তর অবশ্যই দিতে হবে।২ নম্বর প্রশ্ন: (খ) নম্বর হলো শূন্যস্থান পূরণ। এখানেও ৫টি শূন্যস্থান পূরণ থাকবে। প্রতিটির জন্য ১ করে মোট ৫ নম্বর। এই প্রশ্নের উত্তরও অবশ্যই দিতে হবে। এ ছাড়া অবশ্যই দিতে হবে ১৪ নম্বর প্রশ্নের জ্যামিতি। মনে রাখবে, ১, ২ ও ১৪ নম্বর প্রশ্ন তো অবশ্যই দিতে হবে, তার সঙ্গে বাকি ১১টি প্রশ্নের মধ্য থেকে দিতে হবে ৭টি। সর্বমোট দিতে হবে ১০টি প্রশ্নের উত্তর। ইংরেজিআগে প্রশ্ন ক্রমিক ছিল 11টি। বর্তমানে থাকছে 12টি। প্রশ্নের ধারা আগের মতো থাকলেও পরিবর্তন এসেছে 4, 5 ও 11 নম্বর প্রশ্নে। আগে 4 নম্বর প্রশ্নে ইংরেজি কবিতার ১০ লাইন লেখার কথা উল্লেখ ছিল। বর্তমান কাঠামোতে ইংরেজি কবিতা লিখতে হবে ৮ লাইন।5 নম্বর প্রশ্ন : আগে ছিল প্রদত্ত Table থেকে বাক্য তৈরি অথবা প্রদত্ত শব্দ দিয়ে বাক্য তৈরি অথবা Similar word অথবা Opposite word। কিন্তু বর্তমান কাঠামো অনুসারে 5 নম্বর প্রশ্ন থাকবে, Making sentence from substitution table অথবা Matching sentence with given word.৬ নম্বর প্রশ্নে থাকবে: Matching words with their meaning. এখানে Similar word কিংবা Oppsite wordও থাকতে পারে। কাজেই পাঠ্যবই সম্পৃক্ত এবং সচরাচর ব্যবহার করি এমন সব সাধারণ wordগুলোর Similar word এবং Opposite word শিখে রাখবে।11 নম্বর প্রশ্নে আগে ছিল Letter। এবার Letter থাকছে 12 নম্বর প্রশ্নে। আর 11 নম্বর প্রশ্নে থাকছে Paragraph।11 নম্বর প্রশ্নের Paragraph-এর নিয়মনীতি আগের মতো থাকলেও পরিবর্তন হয়েছে এর পরিধি। নতুন কাঠামো অনুসারে Paragraph লিখতে হবে 60 থেকে 100 words-এর মধ্যে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল