শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। ধারাবাহিক পাঠ আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে বাংলা বিষয়ের ‘কুমড়ো ও পাখির কথা’ নাটিকা। এসো তাহলে শব্দার্থ শেখার মধ্য দিয়ে আজকের পাঠ শুরু করা যাক।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখ।নির্জন, দুশমন, পরাগ, চমত্কার, হাওয়া, সতর্কউত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ নির্জন জনশূন্য দুশমন শত্রুপরাগ ফুলের রেণুচমত্কার সুন্দর হাওয়া বাতাসসতর্ক সাবধান।প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা কর।দোয়েল, রোদ, চমত্কার, নির্জন, পরাগপ্রদত্ত শব্দ বাক্য রচনা দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি। রোদ বৃষ্টি শেষে রোদ উঠেছে।চমত্কার শরতের সকাল খুবই চমত্কার। নির্জন নির্জন বনপথে একা চলা ঠিক নয়।পরাগ প্রতিটি ফুলে পরাগ থাকে।প্রশ্ন: দোয়েল পাখি কুমড়োর কী উপকার করে?উত্তর: কুমড়োগাছের প্রধান শত্রু পোকামাকড়। ওরা কুমড়ো গাছের সব ফুল খেয়ে ফেলে। পোকামাকড়ের জ্বালায় কুমড়োর ফুলগুলো ফলে পরিণত হতে পারে না। দোয়েল পাখি এসব ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কুমড়োর উপকার করে। এ ছাড়া দোয়েল পাখি কুমড়োর পরাগায়ণেও সাহায্য করে থাকে।প্রশ্ন: মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কী কী অভিযোগ করেছে? উত্তর: ‘কুমড়ো ও পাখির কথা’ নাটিকার অন্যতম চরিত্র দোয়েল পাখি। সুসভ্য ও বুদ্ধি-বিবেকসম্পন্ন মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি এই নাটিকায় সংলাপের মধ্য দিয়ে অনেক অভিযোগ করেছে। মানুষের বিরুদ্ধে দোয়েল পাখির অভিযোগগুলো নিচে উল্লেখ করা হলো: ক) মানুষ প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী বনের গাছপালা কেটে সাফ করে ফেলছে। খ) প্রকৃতির অন্যতম সম্পদ পাখি ও অন্যান্য প্রাণী মানুষ খেয়ে ফেলে।গ) মুক্ত প্রকৃতির পাখি ও জীবজন্তু ধরে ধরে মানুষ খাঁচায় ভরে রাখে।ঘ) মানুষ মানুষকে মারার জন্য নানা রকম অস্ত্র বানাচ্ছে এবং বোমা মারছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল