জোনাকিরাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের জোনাকিরা কবিতার প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: জোনাকিরা কোথায় এসে ভিড় জমাল?উত্তর: প্রকৃতির বুকে যখন বৃষ্টিভেজা এলোমেলো শীতের হাওয়া বইছিল, তখন জোনাকিরা একটি, দুটি, তিনটি করে এল। তারপর ঝাউবনের শাখায় শাখায়, পাতার আড়ালে লুকিয়ে থাকা পাখির পাখায় এসে জোনাকিরা ভিড় জমাল।প্রশ্ন: জোনাকিদের পাখায় কেমন শব্দ শোনা যাচ্ছিল?উত্তর: জমাটবাঁধা অন্ধকার রাতে জোনাকিরা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এল। অন্ধকার রাতে ঝাউবনের শাখায় শাখায় ঘুরে বেড়ানো জোনাকিদের পাখায় শন শন শব্দ শোনা যাচ্ছিল।প্রশ্ন: ঝাউয়ের শাখা আর পাখিরা ভয়ে কেঁপে উঠছিল কেন?উত্তর: জোনাকিরা আলো বয়ে বেড়ায়। রাতের বেলা যখন অন্ধকার চারদিক ঘিরে ফেলে, জোনাকিরা তখন ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। ওদের আলোয় ঝোপঝাড় আলোকিত হয়ে ওঠে। বৃষ্টিভেজা অন্ধকার রাতে উড়ে বেড়ানো অসংখ্য জোনাকির পাখায় শন শন শব্দ আর হঠাৎ আলোর ঝলক দেখে ঝাউয়ের শাখা আর পাখিরা ভয়ে কেঁপে উঠেছিল।প্রশ্ন: জোনাকিরা পাখিদের কী বলল?উত্তর: আলোর পাখি জোনাকিরা অন্ধকার রাতে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। দলবেঁধে ওদের হঠাৎ আগমন রাতের আঁধারকে রহস্যময় করে তোলে। ওদের পাখায় শন শন শব্দ আর আলোর ঝলক দেখে পাখিরা চমকে ওঠে, ভয় পায়। পাখিদের এই অসহায় অবস্থা দেখে জোনাকিরা পাখিদের বলল যে ওদের আগমনে পাখিরা ভয় পেয়েছে কি না।প্রশ্ন: ঝাউয়ের শাখায় পাখির পাখায় হীরে-মানিক জ্বলে। এই হীরে-মানিক কারা?উত্তর: প্রখ্যাত কবি আহসান হাবীব ‘জোনাকিরা’ কবিতার এ লাইনটিতে ‘হীরে-মানিক’ বলতে আলোর পাখি জোনাকিদের বুঝিয়েছেন। হীরে-মানিক অনেক মূল্যবান ধাতু। উজ্জ্বল আলো ছড়ানো হীরে-মানিক—এর সৌন্দর্যও অতুলনীয়। শীতের হাওয়ায় অন্ধকার রাতে ঝাউবনের শাখায় শাখায়, পাতার আড়ালে লুকিয়ে থাকা পাখির পাখায় জোনাকিরা এসে যখন ভিড় জমায় আর আলো ছড়ায়, তখন মনে হয় যেন অসংখ্য হীরে-মানিক প্রকৃতির চারদিক জ্বল জ্বল করছে। কবির কল্পনায় অনুভূতিতে অনুভূত এই হীরে-মানিক হলো আলোর পাখি জোনাকিরা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল