মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখ: সমাবেশ, নির্যাতিত, কারারুদ্ধ, প্রতিবাদী, জীবনাচরণ, বিষ, নজর, মজলুম, নিপীড়িত, আত্মসমর্পণ, মোহ, অনাড়ম্বর, পদমর্যাদা।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থসমাবেশ সভানির্যাতিত অত্যাচারিতকারারুদ্ধ জেলে বন্দীপ্রতিবাদী যিনি অন্যায়ের প্রতিবাদ বা বিরোধিতা করেন।জীবনাচরণ জীবন যাপনের ধরন।বিষনজর খারাপ চোখে দেখামজলুম উৎপীড়িত, যাদের ওপর জুলুম বা অত্যাচার করা হয়েছেনিপীড়িত দলিত, অত্যাচারিত।আত্মসমর্পণ পরাজয় মেনে নিয়ে নতি স্বীকার করামোহ লোভ-লালসাঅনাড়ম্বর সাধারণ, আড়ম্বরহীনপদমর্যাদা পদের সম্মানপ্রশ্ন: ‘লাইন প্রথা’ বলতে কী বোঝ?উত্তর: অবিভক্ত ভারতবর্ষের আসাম প্রদেশের একটি কুখ্যাত আইন ‘লাইন প্রথা’ নামে পরিচিত। আসামে বাঙালি নির্যাতন ও বাঙালিদের বিতাড়নের জন্য এ আইন করা হয়েছিল। এ আইনের ফলে ওখানে বসবাসকারী বাঙালিরা একটি নির্দিষ্ট লাইন বা এলাকার বাইরে যেতে পারত না, কাজ-কর্ম করতে পারত না। তখন আসামে প্রায় ৩৫ লাখ লোক বাস করত। এ আইনের ফলে বাঙালিরা রাতারাতি ভূমিহীন, অসহায় ও দরিদ্র মানুষে পরিণত হয়। মওলানা ভাসানী এ আইনের বিরুদ্ধে আন্দোলন করেন। ১৯৪৫ সালে এ আইন বাতিল হয়।প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মওলানা ভাসানী কোথায়, কোন পদে ছিলেন?উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চের পর থেকে দেশব্যাপী পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ শুরু হলে মুক্তিযুদ্ধ শুরু হয়। মওলানা ভাসানীর টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সেনারা পুড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি ভারতে চলে যান। মুক্তিযুদ্ধ চলাকালে মওলানা ভাসানী প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল