প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: মজলুম শব্দের অর্থ কী? কাকে মজলুম জননেতা বলা হতো এবং কেন?উত্তর: মজলুম শব্দের অর্থ উৎপীড়িত। অর্থাৎ যাদের ওপর জুলুম বা অত্যাচার করা হয়েছে তাদের মজলুম বলা হয়।মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হতো। তিনি চিরকাল নির্যাতিত, নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন। মজলুম মানুষের সুখে-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন। তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। এ জন্য তাঁকে মজলুম জননেতা বলা হতো।প্রশ্ন: ‘ভাসান চরের মওলানা’ নাম দেয় কারা? কেন?উত্তর: আসামের ধুবড়ি জেলার ভাসান চরের সাধারণ কৃষকেরা মজলুম জননেতা আবদুল হামিদ খানকে ভালোবেসে ‘ভাসান চরের মওলানা’ নাম দেন। সেই থেকে তাঁর পরিচয় হয় মওলানা ভাসানী। ১৯২৪ সালে আসামের ধুবড়ি জেলার ভাসান চরে বাঙালি কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে মজলুম জননেতা আবদুল হামিদ খান এক বিশাল প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন। এই সমাবেশে সাধারণ কৃষকেরা তাঁকে ভাসান চরের মওলানা তথা মওলানা ভাসানী নামে আখ্যায়িত করেন।প্রশ্ন: কোথায়, কখন কাগমারি সম্মেলন হয়? এ সম্মেলনে কারা যোগ দিয়েছিলেন?উত্তর: এ দেশের ইতিহাসে কাগমারি সম্মেলন এক অবিস্মরণীয় সম্মেলন। মওলানা ভাসানীর আহ্বানে ১৯৫৭ সালে টাঙ্গাইলের কাগমারিতে এই বিশাল আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন হয়। এ সম্মেলনে দেশ-বিদেশের বহু খ্যাতিমান সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক নেতারা যোগ দিয়েছিলেন। মওলানা ভাসানী এই ঐতিহাসিক সম্মেলনে পূর্ব পাকিস্তানের মানুষের বঞ্চনার চিত্র তুলে ধরেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল