প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: মওলানা ভাসানী কেন লং মার্চ পরিচালনা করেন?উত্তর: মওলানা ভাসানী ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক জনদরদি নেতা। দেশের স্বার্থে সংগ্রাম করা এবং জনগণের সেবা করাই ছিল তাঁর ব্রত। কোনো পদমর্যাদা ও মোহ তাঁকে আকৃষ্ট করতে পারেনি কোনো দিন। জনগণের পাশে থেকে তিনি সব সময় বিভিন্ন জনমুখী কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচির মধ্যে লং মার্চ অন্যতম। গঙ্গা নদীর ওপর ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাকে মরুকরণ-প্রক্রিয়া শুরু হয়। এই ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে লাখ লাখ জনতাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত ঐতিহাসিক লং মার্চ পরিচালনা করেন।প্রশ্ন: মওলানা ভাসানী শিক্ষার বিস্তারে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন?উত্তর: মওলানা ভাসানী ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী। তিনি নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া খুব বেশি করতে পারেননি। কিন্তু এ দেশের মানুষের জন্য শিক্ষা, জ্ঞানের বিস্তার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। শিক্ষার বিস্তারে মওলানা ভাসানী যেসব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেগুলো হলো সন্তোষের ইসলামী বিশ্ববিদ্যালয়, মহীপুরের হাজি মুহম্মদ মুহসীন কলেজ, ঢাকার আবুজর গিফারি কলেজ ও টাঙ্গাইলের মওলানা মোহাম্মদ আলী কলেজ।প্রশ্ন: মওলানা ভাসানীর জীবন থেকে আমরা কী শিক্ষা পাই?উত্তর: মওলানা ভাসানীর জীবন থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় পাই। একজন নিরহংকার আদর্শ মানুষ মওলানা ভাসানীর জীবনাচরণ ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ-সরল। বৈচিত্র্যপূর্ণ রাজনৈতিক জীবনের অধিকারী হয়েও মওলানা ভাসানী টাঙ্গাইলের সন্তোষে একটা সাধারণ বাড়িতে বাস করতেন। খেতেন সাধারণ খাবার। অনাড়ম্বর জীবনযাপনকারী রাজনৈতিক ব্যক্তিত্ব মওলানা ভাসানীর জীবন থেকে আমরা শিক্ষা পাই প্রগাঢ় স্বদেশপ্রেম, প্রগতিশীল আদর্শ ও প্রতিবাদী চেতনার। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মাধ্যমেই সার্থক হবে তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা।