দেশের জন্যপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘দেশের জন্য’ কবিতা থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: দেশের জন্য কবিতার মূলভাব লেখো। উত্তর: আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা। আকাশের দিকে যখন তাকাই, দেখি, ফুটফুটে তারার মেলা। আবার নদীতে দেখি, ঢেউয়ের খেলা। এ দেশের কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। অনেক কবি এ দেশের সৌন্দর্যের কথা তাঁদের কবিতায় লিখেছেন। এ দেশ আমাদের গর্ব, এ দেশকে আমরা ভালোবাসি। এ দেশের জন্য আমাদের কাজ করতে হবে। প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখ।প্রত্যহ, চিরকাল, তরঙ্গ, দিশেহারা, সোনার ছবি। উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ প্রত্যহ প্রতিদিন চিরকাল সব সময় তরঙ্গ ঢেউ দিশেহারা দিকহারা সোনার ছবি সুন্দর ছবিপ্রশ্ন: বাক্য রচনা করো।তরঙ্গ, দিশেহারা, প্রত্যহ, গর্ব, রাত্রিদিন। উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনা তরঙ্গ— নদীর প্রবল তরঙ্গে নৌকাটি ডুবে গেছে।দিশেহারা— বিপদে দিশেহারা হতে নেই। প্রত্যহ— আমি প্রত্যহ খুব ভোরে ঘুম থেকে উঠি। গর্ব— বাংলাদেশ আমাদের গর্ব, এই দেশকে আমরা ভালোবাসি। রাত্রিদিন— বাংলাদেশের উন্নতির জন্য আমাদের রাত্রিদিন কাজ করতে হবে।প্রশ্ন: সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থানপূরণ করো। (ক) কখনও সাগর যেখানে -------------- তরঙ্গ ------------(খ) সব কিছু নিয়ে আমাদের দেশ একটি ------------(গ) এ দেশকে নিয়ে ------------------ প্রত্যহ চিরদিন। উত্তর: (ক) কখনও সাগর যেখানে স্রোতের তরঙ্গ দিশাহারা(খ) সব কিছু নিয়ে আমাদের দেশ একটি সোনার ছবি। (গ) এ দেশকে নিয়ে আমার গর্ব প্রত্যহ চিরদিন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল