প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জন্যপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘দেশের জন্য’ কবিতা থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: আমরা কোথায় সবুজের ঢেউ আঁকা দেখি? উত্তর: সবুজ-শ্যামল প্রকৃতির দেশ আমাদের এই বাংলাদেশ। এ দেশের আকাশজুড়ে যেমন তারার মেলা, তেমনি প্রকৃতিজুড়ে রয়েছে সবুজের সমারোহ। কৃষিপ্রধান এই দেশের কৃষকেরা বারো মাসই মাঠে কোনো না কোনো ফসল ফলান। ফসলের খেতে যখন বাতাস নেচে যায়, তখন মনে হয় যেন কোনো শিল্পী নিপুণ হাতে সবুজের ঢেউ এঁকে দিচ্ছেন। এই ফসলের মাঠেই আমরা সবুজের ঢেউ আঁকা দেখি।প্রশ্ন: কবি এ দেশকে সোনার ছবি বলেছেন কেন? উত্তর: আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা। আকাশের দিকে তাকালে দেখা যায়, ফুটফুটে তারার মেলা, নদীর দিকে তাকালে দেখা যায়, ঢেউয়ের খেলা। আবার এ দেশেরই কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। এই সবকিছু মিলিয়ে এ দেশ রূপে ভরা একটি সুন্দর দেশ। তাই কবি এ দেশকে সোনার ছবি বলেছেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল