দেশের জন্যপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘দেশের জন্য’ কবিতা থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: কবি আকাশের তারাকে হাসিখুশি ভরা বলেছেন কেন? উত্তর: কবি সৈয়দ আলী আহসান তাঁর ‘দেশের জন্য’ কবিতায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনুপম চিত্র তুলে ধরেছেন। দিন শেষে সন্ধ্যা আসে। প্রকৃতিতে নেমে আসে অন্ধকার। তখন আকাশজুড়ে বসে তারার মেলা। অন্ধকার প্রকৃতিতে আকাশ ভরা তারার উপস্থিতি এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে। এই সৌন্দর্য যেন আনন্দের প্রতীক। দূর আকাশে ফুটফুটে তারার মিটিমিটি জ্বলা যেন রাতভর হাসিখুশির আলো জ্বালিয়ে রাখা। কবি তাই আকাশের তারাকে হাসিখুশি ভরা বলেছেন।প্রশ্ন: এ দেশকে নিয়ে আমরা গর্ব করি কেন? উত্তর: অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই দেশ। এ দেশের আকাশের দিকে আমরা যখন তাকাই, দেখি ফুটফুটে তারার মেলা। আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা। এ দেশের কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। অনেক কবি তাঁদের কবিতা ও গানে তুলে ধরেছেন এ দেশের সৌন্দর্য ও সম্পদের কথা। তাই এ দেশকে নিয়ে আমরা গর্ব করি।প্রশ্ন: কবি এ দেশকে ভালোবাসেন কেন? উত্তর: আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা। আকাশের দিকে তাকালে দেখা যায়, ফুটফুটে তারার মেলা, নদীর দিকে তাকালে দেখা যায়, ঢেউয়ের খেলা। আবার এ দেশেরই কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। এই সবকিছু মিলিয়ে এ দেশ রূপে ভরা একটি সুন্দর দেশ। এটি যেন মায়ের মতোই মমতাময়ী। তাই কবি এ দেশকে ভালোবাসেন।