প্রাণিজগৎ এক বিস্ময়প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘প্রাণিজগৎ এক বিস্ময়’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। # এক কথায় উত্তর দাও।প্রশ্ন: জিরাফ দেখতে কেমন? বনপথে সে কীভাবে ও কত মাইল বেগে ছোটে?উত্তর: আফ্রিকা মহাদেশের জন্তু জিরাফ দেখতে ভারি সুন্দর। প্রাণিজগতে উচ্চতায় আর সব প্রাণীকে হার মানায় জিরাফ। এটি প্রায় ১৮ ফুট উঁচু হয়। জিরাফের গায়ের চামড়ায় অসংখ্য দাগ। জিরাফ পা বাঁকাতে পারে না। সামনের দুখানা পা ফাঁক করে সে নিচু হয়ে পানি খায়। জিরাফ দাঁড়িয়ে ঘুমায়। বিশাল শরীর নিয়ে বনপথে সে ঘণ্টায় ৩০ মাইলেরও বেশি বেগে ছুটতে পারে। ছোটার সময় সে মাথাটা বেশ নুইয়ে রাখে যাতে গাছের ডালে না ঠেকে।প্রশ্ন: উটপাখিকে দৈত্যপাখি বলা হয় কেন?উত্তর: পাখির জগতে দৈত্যপাখি বলে যার নাম, সে হচ্ছে উটপাখি বা অস্ট্রিস। উটপাখিকে দৈত্যপাখি বলার অন্যতম কারণ হলো, এর খাবার-দাবার। গোশত, ফলমূল, শাকসবজি, লবণ—সবই খায় উটপাখি। উটপাখির রাক্ষুসে খিদে। খিদে পেলে সামনে যা পায় গপাগপ গিলতে থাকে। এ ছাড়া দৌড়ে এদের সঙ্গে পাল্লা দিতে পারে—এমন জীবজন্তু ডাঙায় আর একটিও নেই।প্রশ্ন: প্লাটিপাস বা হংসচঞ্চু কোথায় বাস করে?উত্তর: প্রাণিজগতের আরেক বিস্ময় প্লাটিপাস বা হংসচঞ্চু। অস্ট্রেলিয়া ও এর কাছাকাছি দ্বীপ তাসমানিয়ার প্রাণী হংসচঞ্চু। পানির কয়েক ফুট ওপরে ডাঙায় এরা গর্ত করে এবং সেই গর্ত পানির ভেতর চলে যায়। দিনে এরা গর্তে বাস করে আর রাতে পানিতে ভেসে বেড়ায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল