সবার আমি ছাত্রপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘সবার আমি ছাত্র’ কবিতা থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।উদার, মন্ত্রণা, ইঙ্গিত, অন্তর, সহিষ্ণুতা, বনানী, শ্যাম, দিবারাত্র, তেজেউত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ উদার মহৎ মন্ত্রণা পরামর্শ ইঙ্গিত সংকেত অন্তর মন সহিষ্ণুতা সহনশীলতা বনানী অরণ্য শ্যাম শ্যামল, সবুজ দিবারাত্র দিনরাত। তেজে আলোকে, প্রভায়প্রশ্ন: নিচের শব্দগুলো ব্যবহার করে সার্থক বাক্য রচনা করো।দিবারাত্র, দীক্ষা, মৌন, রত্ন আকর, সহিষ্ণুতা, উদারউত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাদিবারাত্র দিবারাত্র রহিমার খাটুনির অন্ত নেই।দীক্ষা ছাত্ররা শিক্ষকের নিকট থেকেই দেশপ্রেমের দীক্ষা গ্রহণ করে থাকে।মৌন পাহাড় মানুষকে মৌন হওয়ার শিক্ষা দেয়।রত্ন আকর মহৎ লোকের অন্তর হলো রত্ন আকর।সহিষ্ণুতা সহিষ্ণুতা মহৎ গুণ।প্রশ্ন: আকাশ, বায়ু ও পাহাড় আমাদের কী শিক্ষা দেয়?উত্তর: ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু প্রকৃতিতে বিরাজমান আকাশ, বায়ু ও পাহাড় থেকে আমাদের শিক্ষণীয় বিষয়সমূহ সম্পর্কে আলোকপাত করেছেন।প্রকৃতির খোলা আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয়। উৎসাহ ও প্রেরণা মানবজীবনে একান্ত প্রয়োজন। জীবনে সফলতা লাভের জন্য কাজের বিকল্প নেই। বায়ু আমাদের সে শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ বায়ু আমাদের পরিশ্রমী কর্মী হওয়ার শিক্ষা দেয়।পাহাড় আকারে অনেক বড় হলেও নিজেকে নিয়ে বড়াই করে না। শ্রেষ্ঠত্ব দাবি করে না। পাহাড় আমাদের মৌন ও মহান হওয়ার শিক্ষা দেয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল