প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয় থেকে বিশিষ্ট ঔপন্যাসিক ও ছোট গল্পকার সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ‘অপেক্ষা’ এর প্রশ্নোত্তর আলোচনা করব।।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: রুমার জন্ম দিনের গল্পটি কী?উত্তর: রুমা আর রুবা। সেলিনা হোসেন রচিত ‘অপেক্ষা’ গল্পের দুটি বিশেষ শিশু চরিত্র। মুক্তিযুদ্ধভিত্তিক এই গল্পে রুমা আর রুবা দুই বোন। দুই বোনের জন্মদিন নিয়ে ওদের বাবা-মায়ের একেকটি গল্প আছে। ওদের মা রাহেলার ভাষায়, যে দিন রুমার জন্ম হয়, সে দিন বাড়ির উঠোনের শিউলিগাছটা ফুলে ফুলে ভরে ছিল। এত ফুল নাকি আর কখনো দেখেনি রাহেলা বানু। সে দিন শিউলি ফুলের সুগন্ধ চারদিকে ছড়িয়ে গিয়েছিল।প্রশ্ন: রুবার জন্মদিনের গল্পটি কী?উত্তর: বাংলাদেশের বিশিষ্ট ঔপন্যাসিক ও ছোট গল্পকার সেলিনা হোসেন রচিত ‘অপেক্ষা’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক অসাধারণ গল্প। এই গল্পের দুটি বিশেষ শিশু চরিত্র রুমা আর রুবা। ওরা দুই বোন। দুই বোনেরই জন্মদিন নিয়ে ওদের বাবা-মায়ের একেকটি গল্প রয়েছে। রুমার জন্মদিনের গল্প মায়ের মুখে শোনার পর রুবা উদগ্রীব হয়ে তার নিজের জন্মদিনের গল্পটা মায়ের কাছে শুনতে চায়। মায়ের পরিবর্তে বাবা জসীম মিয়া রুবার জন্মদিনের গল্পটি শোনায়। বাবা বলে, যে দিন রুবার জন্ম হয় সে দিন তিনি বাড়ির বাইরে আমগাছটির নিচে বসে ছিল। হঠাৎ মাথার ওপরে তাকিয়ে দেখে আমের বোলে ভরে আছে গাছটা। গাছে এত বোল আসতে তিনি আগে দেখেনি। বোলের গন্ধে চারদিক ভরে গিয়েছিল।প্রশ্ন: রাহেলা বানু দুমুঠো চাল কলসিতে জমিয়ে রাখে কেন?উত্তর: দুই মেয়ে রুমা আর রুবাকে নিয়ে রাহেলা বানু ও জসীম মিয়ার সংসার। সুখেই কাটছিল দিন। কিন্তু পাকিস্তানি মিলিটারির গুলিতে শহীদ হয় জসীম মিয়া। জসীম মিয়া শহীদ হওয়ার কিছুদিন পর বর্ষা আসে। ঘোর বর্ষা। বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকে। দুই বোন রুমা আর রুবা ধান খেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুচো চিংড়ি ধরে আনে। ওদের মা রাহেলা বানু অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে। অন্যের বাড়ি থেকে আনা চাল হলেও রাহেলা বানু সব চাল রান্নায় বসায় না। রান্নার আগে দুমুঠো চাল তিনি মাটির কলসিতে জমিয়ে রাখে। কারণ, রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তার জন্য তিনি এই চাল দিয়ে ভাত রান্না করবে।প্রশ্ন: লোকজন গোল হয়ে বসে কী করছিল? তারা কী শুনতে পেল?উত্তর: একদিন জসীম মিয়া বাজার থেকে দুই কেজি চাল-ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় ধপাস করে বসে পড়ে। রাহেলা বানু ছুটে এসে জানতে চায় কী হয়েছে। জসীম শুধু ‘যুদ্ধ’ শব্দটি উচ্চারণ করে। রাহেলা বানুকে বিস্তারিত বলার আগেই জসীম বাইরে হইচই শুনতে পায়। সে সময় লোকজন আমগাছের নিচে গোল হয়ে বসে রেডিওতে খবর শুনছিল। বিবিসির খবর। খবরে তারা শুনতে পেল গত মধ্যরাতে ঢাকা শহরে গণহত্যা শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী।প্রশ্ন: জসীম কে? কারা, কীভাবে তাকে হত্যা করেছিল?উত্তর: সেলিনা হোসেন রচিত ‘অপেক্ষা’ গল্পের জসীম রুমা আর রুবার বাবা। তিনি একজন দেশপ্রেমিক। তিনি একজন মুক্তিযোদ্ধা।ঢাকা শহরে মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার খবর শুনে লোকজন উত্তেজিত হয়ে বলে, আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে। জসীম শহর থেকে আসা ছেলেদের কাছ থেকে রাইফেল চালানো শিখে নেয়। তার পর গড়ে তোলে মুক্তিবাহিনী। কয়েক মাস পর গাঁয়ে মিলিটারি আসে। একদিন বিকেলে নদীর ধারের বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসীম। ওরা বাজারের দোকান আর ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুড়তে ছুড়তে ওরা এগিয়ে আসে। একটি বুলেট এসে লাগে জসীমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় ও। রক্তে ভেসে যায় মাটি। নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় জসীমের শরীর। এমনি নির্মমভাবে পাকিস্তানি মিলিটারিরা জসীমকে হত্যা করেছিল।জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: ২০১০চূড়ান্ত মডেল টেস্ট-১০ (গার্হস্থ্য অর্থনীতি) সঠিক উত্তর : ১। ঘ ২। খ ৩। গ ৪। ক ৫। ঘ ৬। খ ৭। ঘ ৮। খ ৯। ঘ ১০। গ ১১। ক ১২। গ ১৩। গ ১৪। গ ১৫। ক ১৬। খ ১৭। গ ১৮। ক ১৯। খ ২০। ঘ ২১। ক ২২। ঘ ২৩। ক ২৪। গ ২৫। খ ২৬। খ ২৭। ক ২৮। খ ২৯। খ ৩০। খ ৩১। ঘ ৩২। ঘ ৩৩। ঘ ৩৪। ক ৩৫। ক ৩৬। গ ৩৭। গ ৩৮। ক ৩৯। খ ৪০। ক।