প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্য রচনা  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে নির্বাচিত বাক্য রচনা ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৪। প্রদত্ত শব্দ বাক্যরচনামেধাবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই মেধাবী ছিলেন।ধর্মপ্রাণ সোহাগ একজন ধর্মপ্রাণ মানুষ।কোণঠাসা মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি সেনারা কোণঠাসা হয়ে পড়ে।বর্বর ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় বর্বর হামলা করে।পরিকল্পিতভাবে পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে।বাস্তবায়ন এ দেশের স্বাধীনতাবিরোধী কিছু মানুষের সহায়তায় পাকিস্তানিরা তাদের নীল নকশা বাস্তবায়ন করে।রেহাই পাকিস্তানি সৈন্যদের অত্যাচার থেকে নারী ও শিশুরাও রেহাই পায়নি।বধ্যভূমি মিরপুর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।জনহিতকর রণদা প্রসাদ সাহা অনেক জনহিতকর কাজ করেছেন।প্রতিরোধ শত্রুর আক্রমণ প্রতিরোধ করা সৈনিকের কর্তব্য।নিরাপত্তা আমরা সবাই জীবনের নিরাপত্তা চাই। আত্মপ্রত্যায়ী দায়িত্ব পালনে জসিম যথেষ্ট আত্মপ্রত্যয়ী।পরিখা সৈন্যরা পরিখার মধ্যে থেকে গুলি চালাচ্ছে। স্বস্তি বিপদ কেটে যাওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল।নির্বিঘ্নে যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো।আকস্মিকতা শত্রুর আক্রমণের আকস্মিকতায় সৈন্যরা দিশেহারা হয়ে পড়ল। হতবিহ্বল আকস্মিক ঘূর্ণিঝড়ে বস্তির লোকেরা হতবিহ্বল হয়ে পড়ল।অবধারিত মৃত্যু অবধারিত জেনেও মুক্তিসেনারা শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন। নাজুক পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠল।নারাজ সহযোদ্ধাকে একা ফেলে মুক্তিযোদ্ধারা পিছু হটতে নারাজ।তোড়ে মোস্তফা কামালের গুলির তোড়ে শত্রুরা আর এগিয়ে আসতে পারছিল না। সাধনা বিজ্ঞানীদের সাধনার ফলে মানুষের জানার সীমা বাড়ছে।বাকশিল্প কবিতা আবৃত্তি এক ঐতিহ্যবাহী বাকশিল্প।অভিহিত গ্রামবাংলার অধিকাংশ গান লোকসংগীত নামে অভিহিত। উদ্দীপনা কাজে সাফল্য লাভের জন্য উদ্দীপনা প্রয়োজন।শ্রমজীবী শ্রমজীবী মানুষ দেশের প্রকৃত সম্পদ। শ্রমসংগীত ছাদ পেটার গান এক ধরনের শ্রমসংগীত।বিনোদন পরিশ্রমের সঙ্গে বিনোদনের ব্যবস্থা রাখা দরকার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল